শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৯০ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :  ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে পাথর বহনকারি ট্রাক খালে পরে গেছে।এতে উপজেলার চেচরিরামপুর ইউনিয়নসহ অন্তত ১০টি গ্রামের সাথে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উপজেলার বান্দাঘটা-কৈখালী- বান্ডারিয়া সড়কের জোড়াপুল বাজার এলাকায় শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে।

ব্রিজটি ভেঙ্গে যায়ওয়া চরম দুর্ভোগে পরেছেন এসড়কদিয়ে চলাচলকারি অসংখ্য মানুষ।স্থানীয়রা জানায়, সাতক্ষিরা থেকে আনুমানিক ১০ টন পাথর নিয়ে একটি ট্রাক কাঠালিয়ার ষাটকুড়া নামক স্থানে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার জোড়াপুল বাজার সংলগ্ন দীর্ঘদিনের পুরাতর ঝুকিঁপূর্ণ এ গার্ডার ব্রিজ অতিক্রমকালে অতিরিক্ত ওজনের কারণে ঙেঙ্গে পরে যায়।

এসময় ট্রাক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পেছনের দুটি চাকা। এলাকার লোকজন বেকুদিয়ে ট্রাকটিকে টেনে তুললেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।শনিবার দুপুরে সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মজিবুর রহমান ক্ষতিগ্রস্থ ব্রিজটি পরিদর্শন করে দ্রুত সড়ক যেগাযোগ স্বাভাবিক করে দেয়ার আশ্বাস দেন।

 

 

কিউএনবি/আয়শা/ ১৬ মে ২০২৬,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit