সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন পুরো দক্ষিণ লেবানন দখল করলেও হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করা সম্ভব নয়: ইসরাইল অবশেষে নটিংহ্যাম জুজু কাটালো ম্যানইউ, লিগে তিন বছর পর পেলো জয়ের দেখা চৌগাছা উপজেলা হাসপাতালকে আধুনিক ও স্বাস্থ্য সেবাই সারা দেশের মডেল করা হবে -ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

যুক্তরাষ্ট্রের নতুন কৌশল, পাল্টা জবাব ইরানের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে চাপে রাখতে দেশটির বিভিন্ন খাতের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি তেহরানের তেল রফতানির সঙ্গে সংশ্লিষ্ট ৩০টির বেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার পর, এবার ড্রোন উৎপাদনের সংঙ্গে জড়িত চীন-হংকংয়রে ৬টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিলো মার্কিন অর্থ মন্ত্রণালয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট ব্যাজেন্টের দফতর এক বিবৃতিতে জানায়, প্রতিষ্ঠানগুলো ইরানের দুটি কোম্পানির হয়ে ড্রোনের মূল উপাদান ক্রয় ও সরবরাহের কাজে জড়িত ছিল। এই দুটি কোম্পানি ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহকারী হিসেবে পরিচিত। 
এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ বাড়ানোর নীতি অব্যাহত রেখেছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার পর নিজেদের ভূমি, আকাশ ও নৌপথে নতুন সমরাস্ত্র, যুদ্ধবিমান ও রণতরী সংযোজনের ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সেস নতুন করে সামরিক সরঞ্জাম পেয়েছে। যার মধ্যে রয়েছে ট্যাংক ট্রান্সপোর্টার, সাঁজোয়া যান ও উন্নত প্রযুক্তির ড্রোন।
 
এছাড়াও ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডস কর্পস বা আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, তাদের বিমান প্রতিরক্ষা ক্ষমতা ব্যাপকভাবে বেড়েছে। দেশটির বন্দর আব্বাসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নতুন দেশীয় যুদ্ধজাহাজের উদ্বোধন করা হয়।

এই রণতরীটি ৩০০ কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এবং ৩২ নটিকেল মাইল গতিতে চলতে পারবে। যুক্তরাষ্ট্রের একের পর এক চাপের মধ্যে এই উন্নয়নগুলো ইরানের সামরিক শক্তির ক্রমবর্ধমান ক্ষমতা ও স্বনির্ভরতার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit