বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

অবশেষে নটিংহ্যাম জুজু কাটালো ম্যানইউ, লিগে তিন বছর পর পেলো জয়ের দেখা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (২৭ মে) ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলের জয় তুলে নিয়েছে ইউনাইটেড। জমজমাট এই লড়াইয়ে দ্বিতীয়ার্ধেই হয়েছে চারটি গোল। 

ম্যাচের শুরুতেই লুক শয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ৫৩তম মিনিটে গোল করে সমতায় ফেরান মোরাতো। সমতার রেশ কাটতে না কাটতেই মাত্র দুই মিনিট পর আবারও ইউনাইটেডকে এগিয়ে দেন মাথেউস কুইয়া। পরে ৭৬তম মিনিটে ব্রায়ান এমবুমো গোল করলে ব্যবধান আরও বাড়ে স্বাগতিকদের। 

এমবুমোর করা গোলে অবদান রেখে লিগে এক মৌসুমে সর্বোচ্চ ২০ অ্যাসিস্টের রেকর্ডে ভাগ বসান ব্রুনো ফের্নান্দেজ। এর আগে এই কীর্তি গড়েছিলেন থিয়েরি অঁরি, পরে সমতায় পৌঁছান কেভিন ডে ব্রুইনে। চলতি মৌসুমে এখনও এক রাউন্ড বাকি থাকায় ইউনাইটেড অধিনায়কের সামনে এককভাবে নতুন রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। 
 
এরপর দুই গোলে পিছিয়ে পড়ার পর মাত্র দুই মিনিটের ব্যবধানে মর্গ্যান গিবস-হোয়াইট ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। তবে শেষ পর্যন্ত সেই চাপ সামলে জয় নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। 
 
প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে টানা তিন ম্যাচ হারের পর চলতি মৌসুমের প্রথম দেখায় ২-২ ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ব্যর্থতার ধারার মাঝেও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এফএ কাপের ম্যাচে ফরেস্টের বিপক্ষে জয় পেয়েছিল ইউনাইটেড। আর লিগে তাদের শেষ জয়টি আসে ২০২৩ সালের আগস্টে। 

এদিকে ৩৭ ম্যাচে ১৯ জয় ও ১১ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড। শেষ রাউন্ডে আগামী রোববার (২৪ মে) ব্রাইটনের মুখোমুখি হবে মাইকেল ক্যারিকের দল।

 

 

কিউএনবি/আয়শা/ ১৭ মে ২০২৬,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit