শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

পুরো দক্ষিণ লেবানন দখল করলেও হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করা সম্ভব নয়: ইসরাইল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কোনো ধরনের ‘রাজনৈতিক সমঝোতা’ বা বড় রাজনৈতিক অগ্রগতি ছাড়া লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সব অস্ত্র ধ্বংস করা ইসরাইলের পক্ষে সম্ভব নয়। এমনকি ইসরাইল যদি পুরো দক্ষিণ লেবাননও দখল করে নেয়, তাও হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার শেষ করা যাবে না। রোববার (১৭ মে) ইসরাইলি নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-এর এক প্রতিবেদনে ওই নিরাপত্তা সূত্রটিকে উদ্ধৃত করে বলা হয়েছে, অনেকের পরামর্শ অনুযায়ী আমরা যদি পুরো দক্ষিণ লেবাননও দখল করে নিই, তবুও এ পদক্ষেপ হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডারকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারবে না। ইসরাইলি সেনাবাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে চলমান তীব্র সংঘর্ষের মধ্যেই এই মন্তব্যটি সামনে এলো।

উক্ত সূত্র আরও জানায়, ইসরাইলি নিরাপত্তা নীতি নির্ধারকেরা মনে করেন যে, টার্গেটেড হত্যাকাণ্ড (গুপ্তহত্যা), অবকাঠামোতে আঘাত এবং অতিরিক্ত সামরিক অভিযানের মাধ্যমে হিজবুল্লাহকে আরও দুর্বল করা সম্ভব। তবে তারা এটাও স্বীকার করছেন যে, এই হুমকি পুরোপুরি নির্মূল করার মতো কোনো আমূল সমাধান এই মুহূর্তে দেখা যাচ্ছে না।

হিজবুল্লাহর ড্রোন হামলা ঠেকাতে ইসরাইলি সেনাবাহিনী প্রতিটি পদক্ষেপে প্রায় ১ লাখ ৭১ হাজার ৫০০ মার্কিন ডলার ব্যয় করছে। তবে নিরাপত্তা বাহিনীর মতে, এটি কোনো স্থায়ী সমাধান নয়। প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র সামরিক পদক্ষেপ এই সংকটের জন্য যথেষ্ট নয়। তাই মাঠের বাস্তব পরিস্থিতি পরিবর্তন করার জন্য দীর্ঘমেয়াদী সামরিক প্রতিরোধ বজায় রাখার পাশাপাশি একটি রাজনৈতিক যুগান্তকারী সমঝোতা বা ব্রেকথ্রু প্রয়োজন।

শান্তি আলোচনার প্রাথমিক ধাপ হিসেবে গত ১৪ এবং ২৩ এপ্রিলের পর চলতি সপ্তাহে ওয়াশিংটনে ইসরাইল ও লেবাননের মধ্যে তৃতীয় দফার সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। লেবানন সরকার এমন একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যার মাধ্যমে হিজবুল্লাহর অস্ত্রসহ দেশের সব অস্ত্র কেবল রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। তবে হিজবুল্লাহ তাদের অস্ত্র নিজেদের কাছেই রাখার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে।

লেবাননের সরকারি হিসাব অনুযায়ী, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরাইল ব্যাপক আকারে সামরিক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৯৬৯ জনেরও বেশি মানুষ নিহত এবং ৯ হাজার ১১২ জন আহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ১৬ লাখেরও বেশি মানুষ।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

 

কিউএনবি/আয়শা/ ১৭ মে ২০২৬,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit