শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

চৌগাছায় এক রাতে দুই দোকানে চুরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭২ Time View

এম এ রহিম চৌগাছা ( যশোর) : যশোরের চৌগাছায় গভীর রাতে দুইটি দোকানে চুরি হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে পৌর শহরের মুরগী বাজারে এই চুরির ঘটনা ঘটে। জানা যায়, চোরেরা শহরের মুরগী বাজারের ভাই ভাই ট্রেডার্স ও বিপ্লব ডিম হাউজে হানা দেয়। এ সময় চোরেরা দোকানের দরজা কেটে ভিতরে প্রবেশ করে। পরে তারা টেবিলের তালা ভেঙ্গে নগদ ৩৬ হাজার টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়।

ভাই ভাই ট্রেডার্স এর মালিক ফাইম হোসেন জানান, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাড়ী যায়। বৃহস্পতিবার দোকানে এসে দেখি টেবিলের তালা ভেঙ্গে নিচে পড়ে রয়েছে। চোরেরা ৩য় তলার চিলেকোঠা ভেঙ্গে দোকানের দরজা কেটে ভেতরে প্রবেশ করেছে। এর পরে লকার ভেঙ্গে নগদ ৩৬ হাজার টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে। একই ভাবে বিপ্লব ডিম হাউজ থেকে তালা ভেঙ্গে নগদ ৯ হাজার টাকা ও কিছু মালামাল চুরি করে নিয়ে গেছে।

এদিকে চোরেরা এদিন সকালে উপজেলার মাশিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমানের শহরের বাকপাড়ার বাসায় হানা দিয়ে তার ব্যবহৃত একটি দামী মোবাইল চুরি করে নিয়ে গেছে। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit