শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মঙ্গলগ্রহে ঘূর্ণায়মান ‘ডাস্ট ডেভিল’ প্রথমবার স্পষ্টভাবে ধরা পড়ল ক্যামেরায় সকালের মধ্যে হতে পারে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বিশ্বকাপে হঠাৎ ড্রোন আতঙ্কে ফুটবলাররা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জুনের ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার রেমিট্যান্স বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ দ.আফ্রিকার তারকা গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, কী বলছেন চিকিৎসকরা? ভারতের ছত্তিশগড়ে বিজেপি নেতাসহ তিনজনকে পুড়িয়ে হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ

১৭ বছর পরে খোলা হলো চৌগাছা জামায়াতে ইসলামীর অফিস

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : দীর্ঘ ১৭ বছর পরে খোলা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাছা পৌর শাখার অফিস। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে শহরের প্রাণকেন্দ্রে কামিল মাদ্রাসা এলাকায় চৌগাছা পৌর শাখার এ অফিস উদ্বোধন হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। পৌর জামায়াতের সেক্রেটারি ডা: জিল্লুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল-মামুন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতের বায়তুলমাল স¤পাদক মাস্টার ইমদাদুল হক। বক্তৃতা করেন অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, অধ্যক্ষ ড. আলা উদ্দীন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ। ১৭ বছর পর এ অফিস খোলা পেয়ে নেতা-কর্মীদের মাঝে আনন্দের ফোয়ারা বইছিলো।

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit