শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

শেষ ম্যাচে একাদশে থাকবেন মুশফিক-মাহমুদউল্লাহ?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৬ Time View

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। গত বছর এই মাঠেই পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছিল বাংলাদেশ। যে কারণে আজকের ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী টাইগাররা।

ক্রমাগত সমালোচনায় আজ একাদশে জায়গা হারাতে পারেন দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই সাদা বলে রানের দেখা না পাওয়া মুশফিক ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। প্রথম ম্যচে ভারতের বিপক্ষে রানের খাতা খুলতে পারেননি তিনি, এরপর নিউজিল্যান্ডের বিপক্ষেও মাত্র ২ রানেই আউট হয়ে গেছেন। দলে তার থাকা নিয়ে প্রবল প্রশ্ন ওঠায় এবার জায়গা হারাতে পারেন তিনি।

মুশফিক বাদ পড়লে এই ম্যাচ দিয়ে ফের একাদশে ফিরতে পারেন সৌম্য সরকার। ভারতের বিপক্ষে রান করতে ব্যর্থ হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাদ পড়েছিলেন সৌম্য। সৌম্য ফিরলে ওপেনিং ছেড়ে পূর্বের মতো ওয়ান ডাউনে ফিরে যাবেন অধিনায়ক শান্ত। আজও মিরাজকেই চার নম্বরে নামানো হতে পারে।

আইসিসির টুর্নামেন্টে মুশফিক সম্ভাব্য শেষ ম্যাচ খেলে ফেললেও আরেকটা সুযোগ পেতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৪ রান করলেও আজও একাদশে টিকে যেতে পারেন তিনি। তাওহীদ হৃদয়, জাকের আলীদের জায়গা পাকাই বলা যায়।

আগের ম্যাচের মতো এই ম্যাচেও নাহিদ রানাকে খেলানো হতে পারে। সে ক্ষেত্রে তিন পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং নাহিদকে নিয়েই একাদশ সাজাবে টাইগাররা। স্পিন বিভাগ সামলাতে মিরাজের সঙ্গী হবেন রিশাদ হোসেন।

তবে আসরে নিজেদের শেষ ম্যাচ বাংলাদেশ-পাকিস্তান খেলতে পারবে কি-না তা নিয়ে সংশয় আছে। রাওয়ালপিন্ডির আবহাওয়াই আজ মূল খেলোয়াড়। তার মর্জির ওপরই নির্ভর করছে খেলা মাঠে গড়ানো।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit