শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

বারিন্দ মেডিকেল কলেজ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ Time View

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও অধ্যক্ষের বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টায় বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের পাশাপাশি বক্তব্য রাখেন ডা. আবদুস সাদিদ, আতিক শাহরিয়ার, মোকাররবীন হক, রিফাত বিন সাত্তার ও মাহমুদুল হাসান।

সংবাদ সম্মেলনে পাঠানো লিখিত বক্তব্যে ডা. আবদুস সাদিদ জানান, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের সময় কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেই সময়ে “বারিন্দ রক্তসেবা” নামে একটি সংগঠন গড়ে ওঠে, যা আহতদের সহায়তা করেছিল। সংগঠনটি গঠনের ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের সরাসরি ও পরোক্ষ সহযোগিতা ছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “সম্প্রতি একটি মহল কলেজের এমডি ও অধ্যক্ষকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। অথচ আমাদের এমডি স্যার ও অধ্যক্ষ স্যার সবসময় রাজনীতির ঊর্ধ্বে থেকে আমাদের পাশে থেকেছেন। গত ছয় বছরে কোনো শিক্ষার্থী রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো সমস্যার সম্মুখীন হননি।” শিক্ষার্থীরা বলেন, “আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।” সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা সবাইকে বিভ্রান্তি থেকে দূরে থাকার আহ্বান জানান এবং বারিন্দ মেডিকেল কলেজের সুনাম রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit