শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মায়ের গর্ভেই শিশুর বুকের টিউমার ধ্বংস, চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে যুদ্ধবিরতির এক বছরে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হতাহত করেছে ইসরায়েল ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা নয়: ট্রাম্প সাবেক মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে, হবে লাইভ সম্প্রচার মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি, বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার

শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক পৌঁছে দেয়ার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭০ Time View

ডেস্ক নিউজ : সারাদেশে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নগরীর অশ্বিনী কুমার হলচত্বরে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে শিক্ষার্থীদের দ্রুত সময়ে সারাদেশে পাঠ্যপুস্তক দিতে হবে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারী মাস শেষ হলেও এখন পর্যন্ত ৭ কোটি বই ছাপানো হয়নি। এপ্রিল মাসের আগে বই পৌঁছাবেনা। অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হলেও গঠিত হয়নি শিক্ষা সংস্কার কমিশন। ফলে শিক্ষাখাত ঠিক আগের মতো উপেক্ষিতই রয়ে গেছে।

তারা বলেন, শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষকরাও দুর্বিষহ জীবন যাপন করছে। যে শিক্ষক জাতি তৈরি করে সেই শিক্ষকরা চাকরির নিশ্চয়তার দাবিতে আন্দোলন করছেন। তাই এই সময়ে শিক্ষকদের চাকরির নিশ্চয়তাসহ মানসম্মত বেতন এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, প্রতিবছর আমাদের দেশে যে জাতীয় বাজেট হয় সেখানে শিক্ষাকে উপেক্ষিত রেখে বাজেট করা হয়। তাই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর সবার আগে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। তাই শিক্ষাক্ষেত্রে জাতীয় বাজেটের ২৫% বরাদ্দ দিতে হবে।

ছাত্রফ্রন্ট নেতারা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার তাই এর দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। সবার জন্য শিক্ষা নিশ্চিত করা ছাড়া একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা তথা বৈষম্য নিরসন করা সম্ভব হবে না। তাই ‘টাকা যার শিক্ষা তার’ এই নীতি থেকে রাষ্ট্রকে সরে এসে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে।

সমাবেশ থেকে দ্রুত সময়ে শিক্ষার্থীদের দ্রুত সময়ে সারাদেশে পাঠ্যপুস্তক দেয়ার দাবি জানান। একইসাথে শিক্ষাকে সাম্প্রদায়িকতা মুক্ত রাখার জন্য বিজ্ঞানভিত্তিক, একই পদ্ধতির, সেক্যুলার শিক্ষার দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার অর্থ বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার, সরকারি ব্রজমোহন কলেজের সংগঠক বৃষ্টি আক্তার, সমজাতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজের সংগঠক নোমান জাহেদী,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল হোম ইকোনমিকস কলেজের সংগঠক উম্মে হাবিবা লাবনী সহ আরও অনেকে।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit