শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মায়ের গর্ভেই শিশুর বুকের টিউমার ধ্বংস, চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে যুদ্ধবিরতির এক বছরে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হতাহত করেছে ইসরায়েল ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা নয়: ট্রাম্প সাবেক মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে, হবে লাইভ সম্প্রচার মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি, বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার

দেশজুড়ে মডেল মসজিদ তৈরিতে ব্যাপক লুটপাট হয়েছে: প্রেস সচিব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেছেন, দেশজুড়ে মডেল মসজিদ তৈরিতে বিপুল পরিমাণ লুটপাট হয়েছে। ৫৬০টি মসজিদ করা হয়েছে। একটি মসজিদ তৈরিতে ১৬-১৭ কোটি টাকা খরচ হয়েছে। সেই মসজিদ পাড়ার লোকেরা করে ৩ কোটিতে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, দেশের খনিজ আহরণে বিদেশি কোম্পানিগুলোর সাথে আলোচনা চলছে। ভগ্নদশায় থাকা অথর্নীতিকে ৬ মাসে অন্তবর্তী সরকার একটা ভালো জায়গায় নিয়ে এসেছে বলে দাবি করেন তিনি।

প্রেস সচিব বলেন, এনার্জি খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনা দরকার। স্টেট স্পন্সরশিপ করে ডাকাতি হয়েছে এই খাতে। বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য কাজ করছি। বড় বড় পাওয়ার কোম্পানির সঙ্গে কথা বলা হচ্ছে। আমরা গ্যাসের জন্য প্রচুর পরিমাণে কূপ খনন করতে চাই।

তিনি অভিযোগ করেন, দেশজুড়ে মডেল মসজিদ তৈরিতে বিপুল পরিমাণ লুটপাট হয়েছে। ৫৬০টি মসজিদ করা হয়েছে। একটি মসজিদ তৈরিতে ১৬-১৭ কোটি টাকা খরচ হয়েছে। সেই মসজিদ পাড়ার লোকেরা করে ৩ কোটিতে। এটা জনগণের টাকার অপচয় করা ছাড়া কিছু নয়।

রোজায় পণ্যের দাম সহনীয় থাকবে বলে জানান শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, ব্যাংকের টাকা চুরি হয়েছে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের নিজের জন্য টানেল হয়েছে। দেশের অর্থনীতি কলাপস হওয়ার মতো অবস্থায় ছিল, ছয় মাসে ইকোনমি যে অবস্থায় কামব্যাক করেছে তা মিরাকল। আমরা এমন এক ইকোনমিক ব্যবস্থা পেয়েছিলাম যেখানে জমিদারের মতো হাতে কিছু টাকা পেয়েছি তা বাজে কাজে ব্যবহার হয়েছে। অপচয়কে ট্যাকেল দিতে ট্যাক্স বাড়ানো হয়েছে। বাজেটের বড় অংশ বৈদেশিক ঋণ পরিশোধে যাচ্ছে।

বিগত সরকারের নেয়া বিভিন্ন অপরিকল্পিত প্রকল্প পরিচালনা করতে গিয়ে কর বাড়াতে বাধ্য হচ্ছে বর্তমান সরকার— এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ভালো করার জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। কিছু অপরাধের পরিমাণ বেড়েছে। যত দ্রুত সময়ে পারা যায় পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে। আশা করি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit