শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মায়ের গর্ভেই শিশুর বুকের টিউমার ধ্বংস, চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে যুদ্ধবিরতির এক বছরে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হতাহত করেছে ইসরায়েল ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা নয়: ট্রাম্প সাবেক মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে, হবে লাইভ সম্প্রচার মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি, বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার

যানজটে দেরি, ম্যাচ পেছানোয় ক্ষমা চাইলেন রোনাল্ডো

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : খেলা শুরুর নির্ধারিত সময় পেরিয়ে যখন ৭ মিনিট, তখন আল নাসর দল আসে মাঠে। সৌদি প্রো লিগের ম্যাচটি যদিও বাতিল হয়নি। তবে অনেকটা সময় পিছিয়ে শুরু হয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল খেলাটিতে জয়ও তুলেছে। পরে ক্লাবের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন নাসরের অধিনায়ক। মঙ্গলবার সৌদি প্রো লিগে আল ওয়েহদার মুখোমুখি হয়েছিল রোনাল্ডোর দল। ম্যাচটিতে ২-০ গোলে জিতেছে তারা। পেনাল্টি থেকে সাদিও মানে দলকে এগিয়ে নেওয়ার আগে রোনাল্ডোও পান জালের দেখা।

এদিন ম্যাচ শুরুর সময়ের ৯ মিনিট পর কিং আব্দুল আজিজ স্টেডিয়ামে আসে রোনাল্ডোরা। তাদের বহন করা বাস পড়ে ভয়াবহ জ্যামে। যে কারণে ম্যাচটা শুরু হতে দেরি হয় ঘণ্টাখানেকের মতো। দেরি করে আসার পর রোনাল্ডো এসএসসি স্পোর্টসকে জানান, ‘ম্যাচটা কঠিন ছিল। প্রথমার্ধটাও আমাদের জন্য কঠিন ছিল। কারণ যানজটে মাঠে আসার জন্য বাসের জার্নি করেছি তিন ঘণ্টা। রাস্তা বন্ধ ছিল। আল নাসরের পক্ষ থেকে ম্যাচ দেরি শুরু করার জন্য ক্ষমা চাচ্ছি। এমনটা হওয়া উচিত নয়। দুঃখিত।’

রোনাল্ডোদের দল এখন ৪৭ পয়েন্ট নিয়ে লিগে তিনে অবস্থান করছে। শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে তারা ৮ পয়েন্ট পিছিয়ে। দুইয়ে থাকা আল হিলালও তাদের চেয়ে এগিয়ে চার পয়েন্টে। লিগে এই মৌসুমে ১৭ গোল নিয়ে শীর্ষে আছেন রোনালদো।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit