শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

বাঁচা-মরার ম্যাচে আফগানদের ইংলিশ পরীক্ষা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডিতে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ‘বি’ গ্রুপের দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচ। দু’দলের পয়েন্ট ভাগ হওয়ার সুখবর সঙ্গী করে একই গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও ইংল্যান্ড। জমে উঠেছে ‘বি’ গ্রুপের লড়াই। সুযোগ কাজে লাগিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখতে মরিয়া আফগানিস্তান ও ইংল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে আলোচনার তুঙ্গে ছিলো আফগানদের বিপক্ষে ইংল্যান্ডের এই ম্যাচ। আফগানিস্তানে নারী অধীকার লঙ্গণের প্রতিবাদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের বিপক্ষে ম্যাচ না খেলার জন্য ইসিবিকে অনুরোধ জানান ইংল্যান্ডের ৮০ জন রাজনীতিবিদ। তবে, রাজনীতির উত্তাপ ক্রিকেটে চায় না ইসিবি। তাই সে অনুরোধ নাকচ করে দয়ে বাটলাররা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে রেকর্ড ৩৫১ রান করেও অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরেছে ইংল্যান্ড। বৃথাই গেছে বেন ডাকেটের সেঞ্চুরি। ফিল সল্ট ও হ্যারি ব্রুকের অফফর্ম ভোগাচ্ছে ইংলিশদের। পাশাপাশি বল হাতে একেবারেই ব্যর্থ ছিলেন মার্ক উড, জফরা আর্চাররা। আফগানিস্তানের বিপক্ষে জিততে হলে দায়িত্ব নিতে হবে বোলারদের।

এ যাত্রায় জস বাটলারের বড় ভয় গেলো ওয়ানডে বিশ্বকাপে আফগানদের কাছে হারের তিক্ত স্মৃতি। ইনুজরিতে ছিটকে গেছে ব্রাইডন কার্স। তার পরিবর্তে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন রেহান আহমেদ। প্রতিপক্ষ আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার কাছে ১০৭ রানের হার দিয়ে আসর শুরু করেছে। প্রধম ম্যাচে পুরোপুরি ব্যর্থ ছিলেন ব্যাটাররা। রহমত শাহ একাই লড়াই চালিয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তার ৯০ রান ছাড়া ব্যাটিংয়ে বিবর্ণ ছিলো আফগানিস্তান।

বল হাতে ফারুকি, ওমরজাই, নুর আহমেদ সবাই ছিলেন খরুচে। মোহাম্মদ নবি ছাড়া সবাই ছিলেন ব্যর্থ। বোলাররা দায়িত্ব নিয়ে পারফর্ম না করলে, ইংল্যান্ডের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আফগানিস্তানকে। স্বস্তির খবর দলে নতুন কোনো ইনজুরি নেই। প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায় হাশমতউল্লাহ শহীদির দল।

এখন পর্যন্ত খেলা তিন ওয়ানডের প্রথম দুটিতে জয় আছে ইংলিমদের। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডে হারানোর আত্মবিশ্বাস পুঁজি করে নিজেদের ফিরে পেতে চায় আফগানিস্তান।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit