সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নওগাঁয় রাস্তায়  গাছ ফেলে ডাকাতি 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-সাপাহার সড়কের মানাষী ও করমজাই এলাকায় শনিবার গভীর রাতে রাস্তায় গাছ ফেলে বিআরটিসি বাস ও মাইক্রো থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১১টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।  স্থানীয় বাসিন্দারা জানান, ডাকাতরা সড়কের গাছ কেটে রাস্তা ব্যারিকেড দেয় এবং প্রথমে বিআরটিসি বাস আটকায়। এরপর যাত্রীদের মারধর করে লুটপাট চালায়। এসময় বাসের পেছনে থাকা একটি মাইক্রোবাসও আটক করে ডাকাতরা, যেখান থেকেও ছিনতাই করে এবং গাড়ির কাঁচ ভেঙে দেয়।  পত্নীতলা থানার ডিউটি অফিসার এসআই মেহেদী হাসান জানান, বিআরটিসি বাসটি সাপাহারের দিকে যাচ্ছিলো, তখনই ডাকাত দল রাস্তা ব্লক করে হামলা চালায়। ঘটনার সময় পুলিশের একটি গাড়ি পেছনেই ছিল। তবে ডাকাতরা আগেই মালামাল লুট করে পালিয়ে যায়।  

তিনি আরও বলেন, ডাকাতদের ধরতে তদন্ত চলছে। যাত্রীদের কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে। এ ধরনের ঘটনা মাঝেমধ্যেই ঘটছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানান, রাতের বেলা এই সড়কে চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আতঙ্কের মধ্যে রয়েছেন পথচারী ও যানবাহনের চালকরা। ডাকাতির ঘটনার পর থেকেই এলাকায় ভয় ও উদ্বেগ বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত এই সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।  

স্থানীয়রা জানান, সড়কে পুলিশের টহল বৃদ্ধি করা হলে এমন ঘটনা রোধ করা সম্ভব হবে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। এ দিকে, পুলিশ আশ্বাস দিয়েছে, অপরাধীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। রাস্তায় নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit