শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

কয়েদির সঙ্গে অনৈতিক সম্পর্ক: নারী কর্মকর্তার ১২ মাসের সাজা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কারাগারে কয়েদির সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ায় যুক্তরাজ্যের এক নারী জেল কর্মকর্তাকে ১২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি ওই কয়েদির সঙ্গে অন্তত একবার শারীরিক যোগাযোগ করেছিলেন। এছাড়া তাকে কিছু আবেদনময়ী মেসেজও পাঠিয়েছিলেন।

সংবাদমাধ্যম স্কাই নিউজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

টনি কোল নামের ২৯ বছর বয়সী ওই কর্মকর্তা নর্থহাম্পটনশায়ারের ফাইভ ওয়েলস কারাগারে ২৮ বছর বয়সী এক কয়েদির সঙ্গে সম্পর্ক গড়েন। তিনি ওই কয়েদির কাছে পাঁচ মাসের ব্যবধানে ৪ হাজার ৪৩১টি মেসেজ পাঠান এবং ফোন করেন।

পুলিশ বলেছে, টনি কোল ওই কয়েদির সঙ্গে লম্বা সময় কাটিয়েছেন। 

মূলত এই নারী জেল কর্মকর্তা অনুমতি ছাড়া ২০২৩ সালের ২৩ জানুয়ারি কারাগারে ‘ওভারটাইম ডিউটি’ করেছিলেন। কেন তিনি অনুমতি ছাড়া এমনটি করলেন, তা নিয়ে দুইদিন পর একটি বৈঠক হয়। এছাড়া তার ‘ওভারটাইমের’ সময়টির সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হয়। এতে দেখা যায় ওই কয়েদি অপ্রীতিকর অবস্থায় নারী কর্মকর্তার সাথে অবস্থান করছে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়।

ফোনটিতে থাকা তথ্য যাচাই করে দেখা যায় তাদের দুজনের মধ্যে অন্তত ১৮ বার ভিডিও কলে কথা হয়েছে। এবং তারা ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত কয়েক হাজার মেসেজ আদান-প্রদান করেন। এছাড়া তদন্তকারীরা খুঁজে পান, এই নারী কর্মকর্তা ওই কয়েদিকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

গোয়েন্দা পরিদর্শক রিকার্ড কর্নওয়েল বলেছেন, “টনি কোল জানতেন তিনি সম্পূর্ণ নীতিহীন কাজ করছিলেন। এবং তার এই আচরণ শুধুমাত্র তার জীবনকেই হুমকিতে ফেলছিল না, তার সহকর্মী ও অন্যান্য কয়েদিদেরও ঝুঁকিতে ফেলেছিল।”

তিনি আরও বলেন, “বেশিরভাগ কারা কর্মকর্তা সর্বোচ্চ মান বজায় রেখে কাজ করেন। আমি আশা করি টনি কোলকে যে কারাদণ্ড দেওয়া হয়েছে সেটি অন্যদের স্পষ্ট বার্তা দেবে, যারা দায়িত্বে থেকে জনতার বিশ্বাসকে ভঙ্গ করেন। এছাড়া নীতিহীন সম্পর্ক গড়লে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া হবে, এ বার্তাও সবার কাছে যাবে।”

সূত্র: স্কাই নিউজ

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit