শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

ফিলিস্তিনিদের বিতাড়নের প্রস্তাব প্রত্যাখ্যান আমিরাতের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছেন। যা নিয়েই এবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন মধ্য প্রাচ্যের দেশ সংযুক্ত আবর আমিরাত।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘ফিলিস্তিনি জনগণকে তাদের নিজেদের ভূমি থেকে বাস্তুচ্যূত করার যে কোন প্রচেষ্টাকে’ সংযুক্ত আরব আমিরাত (ইউ-এ-ই) প্রত্যাখ্যান করে। বুধবার রুবিওর আবুধাবি সফরকালীন সময় তিনি এই মন্তব্য করেন।

ইউ-এ-ই’এর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই মন্তব্য প্রকাশ করেছে। সেই সঙ্গে দেশটির প্রেসিডেন্ট গাজায় সংঘাত বন্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বলেও জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘তিনি গাজার পুনর্নির্মাণ দুই-রাষ্ট্র সমাধানের সাথে যুক্ত করে সামগ্রিক ও স্থায়ী শান্তির দিকে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন, যা কিনা ওই অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করার এক মাত্র উপায়।’

এছাড়াও ট্রাম্প গাজা নিয়ে যে পরিকল্পনার কথা বলেছিলেন, ফিলিস্তিনিরা গাজা ছেড়ে ওই অঞ্চলের অন্যান্য দেশে চলে যাক এবং যুক্তরাষ্ট্র ওই ফিলিস্তিনি ছিটমহলটি পুনর্নির্মাণ করুক। ট্রাম্পের এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন আরব নেতারা।

উল্লেখ্য, রুবিওর এই সফরটি ছিল একাধিক দেশে সফরের অংশ। গাজা ভূখণ্ডে ইসরাইল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতির চূড়ান্ত সপ্তাহগুলিতে তিনি ইসরাইল ও সৌদি আরবের নেতাদের সঙ্গেও কথা বলেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit