শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পেসার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : দুবাইয়ের পিচের কথা মাথায় রেখে তিনজন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে লড়াইয়ে টাইগার দলে আছেন তিন স্পিনার। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরুর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ সময় বিকাল ৩টায় গড়াবে পঞ্চাশ ওভারের লড়াই। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে সরাসরি খেলাটি দেখাবে নাগরিক টিভি, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১। 

তাসকিন আহমেদের সঙ্গে বোলিং ইউনিটে আছেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। স্পিন অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গী হবেন সৌম্য সরকার। পরিসংখ্যান, শক্তিমত্তা ও মুখোমুখি দেখা—কোনোটিতেই এগিয়ে নেই বাংলাদেশ। এ পর্যন্ত ৪১টি ওয়ানডেতে ভারতের মুখোমুখি হয়েছেন টাইগাররা। যার মধ্যে ভারত ৩২টিতে এবং বাংলাদেশ ৮টিতে জিতেছে। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

আইসিসি ইভেন্টে মাত্র একবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আর কখনো তাদের হারাতে পারেনি টাইগাররা। এবার পেসারদের নিয়ে আরেকটি ইতিহাস গড়তে চান শান্ত ব্রিগেড।

এ গ্রুপে পাকিস্তান গতকাল হেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মাঝে দুটি দল যাবে শেষ চারে।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit