রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

আইরিশ নারীকে ধর্ষণ-খুন, ভারতীয় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৭ সালে ভারতের গোয়ায় এক বিদেশি নারীকে ধর্ষণ করে খুনের ঘটনায় আসামিকে আট বছর পর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে স্থানীয় আদালত।

সোমবার বিকট ভগত নামে ৩১ বছরের ওই যুবককে যাবজ্জীবনের সাজা শোনানো হয়েছে। আইরিশ-ব্রিটিশ পর্যটককে ধর্ষণ-খুনের ঘটনায় সম্প্রতি দোষী সাব্যস্ত হয়েছিলেন বিকট।

আট বছর ধরে দীর্ঘ বিচারপ্রক্রিয়া চলার পর সম্প্রতি বিকটকে দোষী সাব্যস্ত করেছে গোয়ার মারগাঁও জেলা দায়রা আদালত। বিকটের বিরুদ্ধে ধর্ষণ, খুন ছাড়াও চুরি এবং প্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয়, যার সব কয়টিই আদালতে প্রমাণিত হয়েছে।

২০১৭ সালে ভারতে ঘুরতে এসেছিলেন বছর ২৮-র ওই বিদেশি নারী। ভারতে এসে গোয়ার একটি হোটেলে উঠেছিলেন তিনি। এর দিন কয়েক পরেই গোয়ার কানকোনা এলাকার একটি নির্জন মাঠ থেকে তার মরদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে জানা যায়, নিহতের মুখে, মাথায় এবং ঘাড়ে গভীর ক্ষত ছিল। সারা শরীরে ছিল ধস্তাধস্তির চিহ্ন। ময়নাতদন্তে ধর্ষণেরও প্রমাণ মেলে।

এর পরেই ধর্ষক-খুনির খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। তদন্তে নেমে বিকটের খোঁজ পান তদন্তকারীরা। তার জামায় এবং বাইকে নিহত তরুণীর রক্তের দাগ ছিল।

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit