বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

ইসরায়েলে হিজবুল্লাহর হামলা, একাধিক মারকাভা ট্যাঙ্ক ধ্বংসের দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘অপারেশন ডিভোর্ড স্ট্র’-এর আওতায় দক্ষিণ লেবানন এবং উত্তর ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনী ও সামরিক অবস্থানে বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, লেবাননের গ্রাম ও শহরগুলোতে ইসরায়েলের অব্যাহত হামলার পাল্টা জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।

মঙ্গলবার ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযানে হিজবুল্লাহর যোদ্ধারা মূলত ইসরায়েলি সেনা সমাবেশ এবং সাঁজোয়া যানকে লক্ষ্যবস্তু করে। রাত সাড়ে বারোটা থেকে ভোর তিনটার মধ্যে মেস আল-জাবাল, মারুন আল-রাস, আল-খিয়াম এবং মিসকাভ আম বসতির নিকটবর্তী ইসরায়েলি সেনাদের একাধিক অবস্থানে রকেট বৃষ্টি বর্ষণ করা হয়। এতে ইসরায়েলি বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা গেছে।

সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে তায়বেহ প্রকল্প এলাকায়। সেখানে হিজবুল্লাহর নিখুঁত গাইডেড মিসাইল হামলায় দুটি মারকাভা ট্যাঙ্ক পুরোপুরি ধ্বংস হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর ইসরায়েলি বাহিনী ধোঁয়ার আড়ালে তাদের হতাহতদের সরিয়ে নেওয়ার চেষ্টা করলে হিজবুল্লাহ পুনরায় সেখানে আর্টিলারি শেল ও রকেট হামলা চালায়। 

গত রাত থেকে এ পর্যন্ত মোট পাঁচটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করার দাবি করেছে প্রতিরোধ গোষ্ঠীটি। তারা স্পষ্ট জানিয়েছে, ইসরায়েল বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালালেও তাদের এই প্রতিরোধ যুদ্ধ শুধু লেবাননের সুরক্ষা নিশ্চিত করতে এবং শত্রুপক্ষের আগ্রাসন রুখে দিতে পরিচালিত হচ্ছে।

সূত্র: আল মায়াদিন

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit