রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ১২, নিন্দা জানাল ডব্লিউএইচও চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত 

গাজায় এবার ‘নরকের দরজা খুলে দেয়ার’ হুমকি নেতানিয়াহুর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  যুদ্ধবিরতি চলাকালীন সময়েও গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে অনেক বাড়িঘর ধ্বংস করেছে ইসরায়েল। আল জাজিরার ফ্যাক্ট-চেকিং এজেন্সি সানাদের স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দেখা গেছে, মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ গাজার রাফায় কয়েক ডজন বাড়িঘর ধ্বংস করেছে।

এর মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস সব জিম্মিকে মুক্তি না দিলে গাজায় ‘নরকের দরজা খুলে দেয়ার’ হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সাহসী দৃষ্টিভঙ্গির’ প্রশংসাও করেছেন তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে রবিবার এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, গাজার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটি ‘সাধারণ কৌশল’ রয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘নরকের দরজা কখন খোলা হবে বা এ সংক্রান্ত কৌশলের বিস্তারিত আমরা সবসময় জনসাধারণের সঙ্গে শেয়ার করতে পারি না। কিন্তু শেষ পর্যন্ত যদি আমাদের সব জিম্মিকে মুক্তি না দেয়া হয়, তাহলে তা (নরকের দরজা খোলা) অবশ্যই হবে।’

নেতানিয়াহু আরও বলেন, আমরা হামাসের সামরিক সক্ষমতা এবং গাজায় তার রাজনৈতিক শাসনকে শেষ করে দেব। আমরা আমাদের সব জিম্মিকে ঘরে ফিরিয়ে আনব এবং নিশ্চিত করব যে, গাজা যেন আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে না ওঠে।

সিবিএস নিউজের প্রতিবেদন মতে, আঞ্চলিক সফরের অংশ হিসেবে রবিবার জেরুজালেমে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি ফিলিস্তিনিদের গাজা উপত্যকা থেকে বের করে দেয়ার এবং মার্কিন মালিকানার অধীনে এটিকে পুনঃবিকাশ করতে ট্রাম্পের প্রস্তাবে আরব নেতাদের কাছ থেকে বাধার সম্মুখীন হতে পারেন।

এদিকে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জিম্মিদের ফেরানোর জন্য ‘আন্তরিকভাবে’ কাজ করছে বলে ‘ফেস দ্য নেশন’ মডারেটর মার্গারেট ব্রেনানকে বলেছেন রুবিও। নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর এ‌কথা বলেন তিনি।

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit