বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

ড. ইউনূসের পোস্টে ইলন মাস্কের কমেন্ট, যা বললেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে। এবার বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সুবিধা প্রদানের কৃত্রিম স্যাটেলাইট ইন্টারনেট তারকামন্ডল স্টারলিংকের প্রবেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সে’ (সাবেক টুইটার) একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর সেই পোস্টের মন্তব্য করেছেন স্টারলিংকের মালিক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিত্ব মাস্ক।

গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক্স পোস্টে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লেখা হয়, মি. ইলম মাস্কের সঙ্গে দারুণ একটি আলোচনা হয়েছে। আমরা একসঙ্গে কাজ করতে রাজি হয়েছি। আশা করছি তার সঙ্গে মিলে দ্রুত বাংলাদেশে স্টারলিংক উদ্বোধন করতে পারবো।

সেই পোস্টের কিছুক্ষণ পরেই ড. ইউনূসকে উত্তর দেন ইলম মাস্ক।

মন্তব্যের ঘরে তিনি লেখেন, আমিও সেদিকে তাকিয়ে আছি (একসঙ্গে কাজ করার ব্যাপারে)।

শনিবার মধ্যরাতে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম ড. মুহাম্মদ ইউনূসের পোস্ট ও ইলন মাস্কের কমেন্টের একটি স্ক্রিনশট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন।

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit