বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

দৌলতপুরে দিনে দুপুরে ৪০ হাজার টাকা চুরি

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা গ্রামের হায়দার আলীর বাড়িতে চুরির এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হায়দার আলীর স্ত্রী বাড়ির বাইরের দরজায় তালা লাগিয়ে তেকালা পুলিশ ক্যাম্পের সামনে তাদের মুদি দোকানে খাবার দিতে যান। এ সময়ে বাড়ির প্রাচীর টপকিয়ে চোরেরা বাড়ির ভেতর প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ করে এবং বাক্সের তালা ভেঙে ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

মুদি দোকানদার হায়দার আলী জানান, আমার স্ত্রী ঘটনার দিন সকাল সাড়ে ৯টার সময় বাড়ির মেইনগেটে তালা ঝুলিয়ে আমাকে খাবার দেয়ার জন্য দোকানে আসে। বেলা ১১টার দিকে বাড়িতে গিয়ে মেইনগেটের তালা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করতে গেলে ভেতর থেকে বন্ধ পাই। প্রতিবেশীদের ডেকে বাড়ির প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করে ঘরের দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো দেখে। পরে ঘরে থাকা বাক্সে ৪০ হাজার টাকা পাওয়া যায়নি।

চোরেরা প্রাচীর টপকিয়ে বাড়িতে প্রবেশ করে বাক্সের তালা ভেঙে নগদ ৪০ হাজার টাকা চুরি করে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাশর্^বতী তেকালা পুলিশ ক্যাম্পের এএসআই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিব।

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit