রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

‘যতদিন শয়তান থেকে দেশ মুক্ত না হয় ততদিন ডেভিল হান্ট চলবে’

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ডেভিল শব্দের অর্থ শয়তান। যারা শয়তান, তারাই ধরা পড়বে। এখন ছোট কি বড় শয়তান সেটা বিষয় না।’সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ডেভিল হান্ট অপারেশন ততদিন পর্যন্ত চলবে, যতদিন ডেভিল এখান থেকে মুক্ত না হয়।

‘বড় শয়তান’ ধরা পড়ছে না- এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডেভিল হান্ট ডিক্লিয়ার করার পর আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও আমরা ছাড় দিইনি। প্রথম দিনই পাঁচজনকে আইনের আওতায় নেওয়া হয়েছে। সুতরাং, ছোট-বড় ব্যাপার না। যে আসবে এই জালে, সেই ধরা পড়বে।

নির্দোষ ব্যক্তির শাস্তি নয়

অভিযানে কিংবা মিথ্যা রাজনৈতিক মামলায় কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্দোষ ব্যক্তি কোনো অবস্থায় যেন শাস্তি না পায়, সেজন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি। আইজি সাহেব এখানে আছেন। ওনার ওখানে একটি কমিটি করে দেওয়া হয়েছে। এসপি, ডিসি, লিগ্যাল এইড অফিসার থাকবেন। এরপরও ওপরে আরেকটি কমিটি করে দেওয়া হয়েছে। যারা মিথ্যা কেস করেছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আইনের ভেতরে থেকে যতটা সম্ভব তাদের জন্য করবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত আওয়ামী সরকারের সময়ের যারা ভুক্তভোগী, তারা অবশ্যই আইনগত সহায়তা পাবে। শুধু আমাদের এইখান থেকে না। লিগ্যাল এইড ডিপার্টমেন্ট আছে, ওইদিক থেকেও সহায়তা পাবে। চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফিরে পাবেন কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, কেউ যদি দোষী হয়ে চাকরি হারায় তারে কি ফেরানো উচিত? আপনারা যদি না বলেন তাহলে আমিও না বলব। যদি নির্দোষ হয়ে থাকে, সেটা তো আদালতের মাধ্যমে প্রমাণ করতে হবে।

ভারতকে জবাব দেওয়ায় ধন্যবাদ

ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বাংলাদেশ নিয়ে গুজবের বিরুদ্ধে ‘সোচ্চার’ অবস্থান নেওয়ায় সাংবাদিকদের ধন্যবাদ জানান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তারা (ভারতীয় সংবাদমাধ্যম) মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। ওটার বিরুদ্ধে আপনারা (বাংলাদেশি সাংবাদিকেরা) খুবই সোচ্চার ছিলেন। আপনারা সত্য সংবাদটা প্রকাশ করেছেন যেন মিথ্যা সংবাদটা প্রকাশ না হয়। সেজন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। সত্যি সংবাদ প্রকাশ করার কারণে পার্শ্ববর্তী দেশ আর আগের মতো করে না (গুজব ছড়ায় না)।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিকদের প্রতিহত করায় চাঁপাইনবাবগঞ্জবাসীকেও ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আপনাদের এবং চাঁপাইনবাবগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে পার্শ্ববর্তী দেশকে জবাব দিয়েছেন। তারপরও আমি বলব, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। এটা আইনশৃঙ্খলা বাহিনীই দেখবে কিন্তু ওই সময় যারা এগিয়ে এসেছেন তারা ভালো কাজই করেছেন।

গরু আনতে গিয়ে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির বিষয়ে উপদেষ্টা বলেন, আমাদের লোকদের একটু সচেতন করতে হবে। হরিয়ানা থেকে গরুটা কিন্তু হেঁটে হেঁটে আসে না। তাদেরই (ভারতীয়) চোরাকারবারিরা নিয়ে আসছে, কিন্তু তারা বর্ডারটা ক্রস করে না। আমাদের এরা ওদিকে যাচ্ছে। আমাদের মনে হয় গরু চোরাচালানি কমে যাবে, কারণ খামারিরা উৎপাদন বাড়িয়েছেন। হয়ত একটা সময় আসবে আমাদের ওইদিকের গরু প্রয়োজনই হবে না।

দাম বাড়ানো সওয়াব কিনা

রমজানে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির শঙ্কা নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, রমজানের ভেতর কিন্তু দুটি দিক আপনাদের খেয়াল রাখতে হবে। রমজানটা কিন্তু মুসলমানদেরই। অন্যান্য ধর্মে দেখবেন, যখন তাদের উৎসব থাকে তারা জিনিসপত্রের দাম কমিয়ে দেয়। আমাদের সময় কিন্তু রমজানের সময় দাম বাড়িয়ে দেয়। দাম বাড়ানোটা তারা সওয়াব হিসেবে নেয় কিনা আমি জানি না।

তিনি বলেন, দাম বাড়ানোটা কিন্তু সওয়াব না। এই যে তারা (ব্যবসায়ীরা) মানুষের ভোগান্তি করছেন, এজন্য শুধু জনগণের কাছে না, এজন্য তারা ওপরওয়ালার কাছেও দায়ী থাকবেন। উপদেষ্টা বলেন, আমি আশা করছি, এবার জিনিসপত্রের দাম সহনীয় থাকবে, যেহেতু আমাদের ডাল, ছোলার আমদানি পর্যাপ্ত। খেজুরসহ অন্য জিনিসপত্রেরও সরবরাহ খুবই ভালো।

সারের সংকট নেই

দেশে সারের কোনো সংকট নেই বলেও জানান কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কোনো জায়গায় সারের সংকট দেখাতে পারবেন না। কোনো জায়গায় যদি সংকট হয়, ডিসি সাহেবের সঙ্গে কথা বলেন। ব্যবস্থা হবে। এখন কিছু কিছু ডিলার শয়তানি করছে। দামও হয়তো একটু বেশি নিচ্ছে। এদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আইজিপি বাহারুল আলম, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের ব্রিফ করার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit