রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

লন্ডনে মেট্রো স্টেশনের বাংলা নামফলক মুছে ফেলার পক্ষে ইলন মাস্ক

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনের হোয়াইট চ্যাপেল মেট্রো স্টেশনের নামফলক বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই লেখা আছে। তবে সম্প্রতি এক ব্রিটিশ এমপি রুপার্ট লোউ এর বিরোধিতা করে বলেছেন, ‘সাইনেজ বা নামফলক কেবল ইংরেজিতেই হওয়া উচিত।’

এরপর থেকে এই নিয়ে আলোচনা শুরু হয়। এই আলোচনায় যুক্ত হয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তিনি বলেছেন, ব্রিটিশ এমপি রুপার্ট লোউ-এর পক্ষে আছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, লন্ডনের হোয়াইট চ্যাপেল রেলস্টেশনে ইংরেজি ও বাংলা ভাষায় লেখা সাইনেজ তথা নামফলক ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। যুক্তরাজ্যের এমপি রুপার্ট লোউ সরাসরি এর বিরোধিতা করে বলেছেন, সাইনেজ শুধুমাত্র ইংরেজিতে হওয়া উচিত।

গ্রেট ইয়ারমাউথের এমপি রুপার্ট লোউ তাঁর অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে গতকাল রোববার হোয়াইট চ্যাপেল স্টেশনের দ্বিভাষিক সাইনবোর্ডের একটি ছবি পোস্ট করেন এবং এর ক্যাপশনে লেখেন, এটি লন্ডন—স্টেশনের নাম ইংরেজিতেই থাকা উচিত শুধু ইংরেজিতে, কেবলই ইংরেজিতে!

রুপার্ট লোউয়ের এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিষয়টি আরও আলোচনায় আসে প্রযুক্তি উদ্যোক্তা ও এক্সের মালিক ইলন মাস্ক এই পোস্টের নিচে এক শব্দে মন্তব্য করার পর।

পোস্টটি শেয়ার করে ইলন মাস্ক লিখেন, ‘হ্যাঁ’। ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তিনি সম্প্রতি ব্রিটেনের ডানপন্থী রাজনৈতিক দল রিফর্ম ইউকের নীতিমালার বিষয়ে সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি রিফর্ম ইউকের বর্তমান নেতা নাইজেল ফারাজকে সরিয়ে তাঁর জায়গায় রুপার্ট লোউকে বসানোর পক্ষে মত দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে তিনি লোউর পোস্টকে সমর্থন করেন।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit