বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর সদর ইউনিয়নের দাড়েরপাড়া গইড়ির মাঠে একটি বরই গাছে জাহানারা খাতুন (৪৫) নামে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী একই ইউনিয়নের দৌলতখালী গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে দাড়েরপাড়া গইড়ির মাঠে পুকুরপাড়ে একটি বরই গাছে জাহানারা খাতুনের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় মাঠের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মানসিক ভারসাম্যহীন জাহানারা খাতুনকে হত্যা করে বরই গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে এলাকাবাসীর দাবি।

তবে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না এটি হত্যা নাকি আত্মহত্যা। ঘটনাটি তদন্ত করে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit