শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

দিল্লিতে কেজরিওয়ালের ভরাডুবি, বড় জয়ের পথে বিজেপি

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির বিধানসভার নির্বাচনে বড় ধরনের জয় পেতে যাচ্ছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচনের পর শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগণনার ফল থেকে জানা যায়, নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে আছে ৪৮ আসনে। অপরদিকে, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) এগিয়ে ২২ আসন। আর এবারও কোনো আসন পাচ্ছে না কংগ্রেস।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দিল্লি নির্বাচনের ভোট গণনার সর্বশেষ ফলে এ খবর জানায় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন ও টাইমস অব ইন্ডিয়া।

এদিন ভোটগণনার শুরু থেকেই পিছিয়ে পড়েন এএপি নেতা কেজরিওয়াল। গণনা শুরুর ৪০ মিনিট পরের পরিসংখ্যানে দেখা গেছে, আপ ২০টি আসনে এগিয়ে, ২৫টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যবধান বাড়তে থাকে। ৭০ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ৩৬ আসন। নির্বাচনের ফলাফলে দেখা যায়, বিজেপি ৪৮ আসনে এগিয়ে, এএপি ২২ আসনে এবং কোনো আসন পাচ্ছে না কংগ্রেস। ফলে বড় ধরনের জয় পেতে যাচ্ছে বিজেপি।

এদিকে, দিল্লির বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকার খবরে দুপুর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোশ পরে বিজয়োল্লাস শুরু করে বিজেপির নেতাকর্মীরা।

দীর্ঘ ২৭ বছর পর রাজধানী শাসনের দায়িত্ব পেতে যাচ্ছে কেন্দ্রে টানা তিন দফায় ক্ষমতায় থাকা বিজেপি। এবারেরে বুথ ফেরত জরিপও (এক্সিট পোল) সেই ইঙ্গিত দিয়েছিল। আর ২০১৩ সাল থেকে দিল্লির মসনদে থাকা অরবিন্দ কেজরিওয়ালের কপাল পুড়েছে।

কিউএনবি/অনিমা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit