বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ ইস্যুতে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত, আহত ৭৪ আদ্‌-দ্বীনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট ৬ দিনে যমুনা সেতুতে ২০ কোটি ৪১ লাখ টাকা টোল আদায় ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত

সাভারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, বিএনপির আহত ৩০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে বনগাঁও এলাকায় নর্থ সি ইকো সিটির জমি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এঘটনায় সাভার থানা বিএনপির সভাপতিসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন।বুধবার দুপুরে বনগাঁও ইউনিয়নের বনগ্রাঁম এলাকায় নর্থ সি ইকো সিটির বিএনপির সমর্থিত লোকজন ও থানা বিএনপির সাইফুল ইসলামের সাথে সংঘর্ষ হয়। আহতের মধ্যে সাইফুল ইসলাম, কমর উদ্দিন, খন্দকার মোস্তাক আহমেদ রনি, আজমত আলী, মোশারফ হোসেন, ডালিম, ওয়াসিম উদ্দিন, ইদ্রিস আলী, সায়েম মোরশেদ, মকবুল হোসেন, রাহুল, আমজাদ আলীকে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় সোহরাওয়ার্দ্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রাঁম এলাকায় নর্থ সি ইকো সিটির জমি নিয়ে দীর্ঘদিন ধরে সাভার থানা বিএনপির সভাপতি ও বনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন সাইফুল এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল ইবনে হাসিবের চাচাতো ভাই তানজিলের মধ্যে বিরোধ চলে আসছিল। বেশ কয়েকদিন ধরে এ ঘটনায় এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছিল।নর্থ সি ইকো সিটি এমডি আশরাফুল ইসলাম বলেন, আমার আবাসন কোম্পানীতে সাইফুল ইসলাম ৪০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো। এর আগেও দুই বার চাঁদার দাবিতে  আমার কোম্পানির অফিস ভাঙচুর করে। পরে এঘটনায় আমি একটা মামলাও করি। বুধবার আবারও চাঁদার টাকা দিতে অস্বীকার করায়, সে নিজে ভাড়া করা লোক দিয়ে সেখানে হামলা করে। এসময় আমার  ১০জনকে মারধর করে অফিস ভাঙচুর করে লুটপাট চালায়।

সাভার থানা বিএনপির সভাপতি সাইফউদ্দিন সাইফ বলেন, ওই আবাসন কোম্পানীতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সবসময় আড্ডা দেয়। তারা সক্রিয় হয়ে মিছিল করতে পারে তাই আমরা প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছি। এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে একটি পক্ষ মানববন্ধনও করেছে।এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া জানান, বনগ্রাঁম এলাকায় নর্থ সি ইকো সিটি নিয়ে সাভার থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম  ও অপর একটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জের হিসেবে মারামারি হয়েছে। দুই পক্ষই অভিযোগ করেছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৫,/সকাল ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit