বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

দৌলতপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী ও বিএনপি নেতা কে দল থেকে বহিস্কার

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী মেম্বরকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে। রবিবার রাতে দৌলতপুর বিএনপি’র আহ্বায়ক সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল তাকে মরিচা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিস্কার করেন। দৌলতপুর বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শের আলী সবুজের প্রেরিত বিজ্ঞপ্তি সূত্রে বহিস্কারাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।দৌলতপুর বিএনপি’র আহ্বায়ক সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সদস্য সচিব শহীদ সরকার মঙ্গলের বরাত দিয়ে দেওয়া তথ্যে জানানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী মেম্বরকে বহিষ্কার করা হলো।

নির্দেশক্রমে দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা ও দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল। তথ্য প্রেরণে দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শের আলী।এদিকে লিয়াকত আলী মেম্বরকে বিএনপি থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল। তিনি বলেন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে লিয়াকত আলীকে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।এর আগে লিয়াকত আলীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা ও ইয়াবাসহ তার ছেলে ও স্ত্রীকে আটকের বিষয়ে রবিবার জানতে চাইলে শহীদ সরকার মঙ্গল জানান, ঘটনার সত্যতা পেলে লিয়াকত আলীকে বহিষ্কার করা হবে। ঘটনার সত্যতা পাওয়ায় তাকে বহিস্কার করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার ভোররাতে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের সাবেক ইউপি সদস্য ও নবগঠিত মরিচা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার নগদ টাকা এবং ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় লিয়াকত আলীর স্ত্রী কাজল রেখা (৪৬) ও ছেলে আবরাহাম লিংকন (২৪) কে আটক করা হয়।এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে জানিয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit