মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

জয়পুরহাটে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে সুবর্ণা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকালে জয়পুরহাট-আক্কেলপুর সড়কে সদর উপজেলার খেজুরতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সুবর্ণা আক্তার জয়পুরহাট সদর উপজেলার জামালপুর সমত পাড়া গ্রামের সুজাউল ইসলামের মেয়ে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, গৃহবধূ সুবর্ণা আক্তার নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোভ্যানযোগে জামালগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে খেজুরতলী এলাকায় পৌঁছালে চাকার সাথে ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন সুবর্ণা আক্তার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে মরোদেহ হস্তান্তর করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৫,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit