বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

রাজপুত্রের ভঙ্গিতে তৈমুর, কারিনার জন্য যা করল নবাবপুত্র

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৬০ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর সাধারণত ইনস্টাগ্রামে তার ব্যক্তিগত জীবনের নানা ঝলক রেখে যান ভক্ত-অনুরাগীদের জন্য। কখনো সেখানে দেখা যায় তার সঙ্গে অভিনেতা সাইফ আলি খানের অবসর কাটানোর ছবি, আবার কখনো দেখা যায় বোন অভিনেত্রী কারিশমা কাপুর ও তাদের বন্ধুদের ছবি। আবার অনেকটা অংশজুড়ে থাকে দুই ছেলে তৈমুর ও জেহর জন্য। বাদ পড়েন না সারা, ইব্রাহিম থেকে সোহা, ইনায়া, শর্মিলা ঠাকুর— কেউ-ই।

উঁচু জুতা পরে কী সুন্দর হাঁটেন নায়িকারা! মনে হওয়া স্বাভাবিক। কিন্তু সত্যিই কি খুব বেশিক্ষণ লম্বা হিলের জুতা পরে থাকা যায়? না থাকাটা স্বাস্থ্যকর? আসলে নায়িকারাও তেমনটা মনে করেন না। প্রমাণ করে দিলেন স্বয়ং কারিনা কাপুর।

গতকাল শনিবার বিকালে কারিনা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিয়েছেন তিনটি ছবি। সেখানে তৈমুরকেই দেখা যাচ্ছে— আলো-আঁধারিতে। পেছন থেকে তোলা ছবি। ঈষৎ মাথা নিচু করে নবাবপুত্র হেঁটে চলেছেন হয়তো কোনো হোটেলের করিডর ধরে। স্যুট-প্যান্টে ছোট্ট তৈমুরকে দেখে মনে হচ্ছে, যেন কোনো দায়িত্ববান পুরুষ। ডান হাতে ধরা একজোড়া জুতা।

সেই ছবির ক্যাপশনে কারিনা লিখেছেন, মায়ের সেবা। এ বছর এবং অনন্তকাল। শুভ নববর্ষ বন্ধুরা। আরও অনেক ছবি আসছে, সঙ্গে থাকুন। কারিনার কথা থেকে বোঝা যায়, সপরিবার বেড়াতে গিয়েছিলেন সাইফ-কারিনা। বর্ষশেষের উদযাপন। সম্প্রতি সুইজারল্যান্ড থেকে ফিরে বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেটাই তো বড় কথা নয়, বড় কথা হলো— ছোট্ট তৈমুরের দায়িত্ববান হয়ে ওঠা। মায়ের জুতা হাতে করে নিয়ে চলেছে সে। বিত্তবান ও প্রভাবশালী পরিবারের সন্তান হলেও কারিনা ছেলেকে শেখাচ্ছেন নমনীয় থাকতে, নারীদের সম্মান করতে! মায়ের কষ্ট বুঝতে পারে ছোট্ট তৈমুরও।

ভক্ত-অনুরাগীরা কারিনার পোস্টের মন্তব্য বাক্স তৈমুরের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন— তৈমুর পতৌদি আভিজাত্যে ভরপুর একজন সুভদ্র পুরুষ হয়ে উঠছে ধীরে ধীরে। আবার কেউ লিখেছেন—কী সুপুরুষ ছোট্ট তৈমুর। প্রশংসা এসেছে কারিনার জন্যও। এক অনুরাগী লিখেছেন—রাজা বড় হচ্ছে মহারানির তত্ত্বাবধানে।

কাপুর পরিবারের ছোট মেয়ে, নবাববাড়ির বধূ কারিনাকে বলিউড চেনে অহঙ্কারী ও বদমেজাজি হিসাবে। কিন্তু নিজের জীবনে মাটিতে পা রেখে চলতেই ভালোবাসেন অভিনেত্রী। ৪৪ বছরের নায়িকা বয়স নিয়ে লুকোছাপায় বিশ্বাসী নন। বোটক্স করানোর প্রয়োজন বোধ করেন না বলে জানিয়েছেন কারিনা কাপুর। তিনি নাকি তার বয়স নিয়ে গর্বিত। বয়সের সঙ্গে সঙ্গে মানানসই চরিত্রে অভিনয় করতে চান তিনি। তবে নিয়মিত শরীরচর্চা করেন অভিনেত্রী।

কারিনা প্রায়ই বিনা রূপটানে ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার ছেলের যে ছবি শেয়ার করে নিলেন, তাতে ছেলের শিক্ষা যেমন ফুটে উঠেছে, তেমনই কারিনার সহজ জীবনের প্রকাশও ঘটেছে। এমনই মনে করছেন নেটিজেনরা। পায়ে ব্যথা হলে উঁচু জুতা খুলে ফেলতে দুবার ভাবেন না নায়িকা। হয়তো ছেলের পেছন পেছন খালি পায়ে হেঁটে ফিরছিলেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit