সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

৯ বছর পর ফিরে করুন নায়ার যে রেকর্ডে শীর্ষে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : গতকাল থেকে শুরু হওয়া লিডস টেস্টের একাদশে করুন নায়ার রয়েছেন। দেশের হয়ে তিনি সবশেষ খেলেছিলেন ২০১৭ সালের ২৫ মার্চ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই টেস্টে এক ইনিংসে ব্যাট করে ৫ রান করেন, আগের দুটি স্কোর ২৩ ও ২৬। এরপরই জাতীয় দল থেকে বাদ পড়েন। অথচ তিন ম্যাচ আগেই দ্বিতীয় ভারতীয় হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন তিনি।

২০১৭ সালের ২৫ মার্চ থেকে ২০২৫  সালের ২০ জুন, মাঝের সময় তিন ফরম্যাটে ভারত ম্যাচ খেলেছে ৪০২টি। অন্যভাবে বললে করুন নায়ার ৪০২টি ম্যাচ মিস করেছেন। তিনি ম্যাচ মিসের এই রেকর্ডেই শীর্ষে উঠেছেন। এক নম্বর স্থান দখল করার দৌড়ে পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের রায়াড এমরিতকে, ২০০৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩৯৬টি ম্যাচ মিস করেছিলেন তিনি। এছাড়া ইংল্যান্ডের জো ডেনলি ৩৮৪, ওয়েস্ট ইন্ডিজের ফ্লয়েড রেইফার ৩৮০ ও শ্রীলঙ্কার মাহেলা উদাওয়াত্তে ৩৭৪ ম্যাচ বিরতির পর জাতীয় দলের হয়ে খেলেছিলেন। নায়ার গর্ব করবেন, না লজ্জা পাবেন? এর একটিরও তো সুযোগ নেই, রেকর্ডটি তার জন্য আফসোসের।

আফসোসের এই রেকর্ড করতেও অনেক পথ পাড়ি দিতে হয়েছে নায়ারকে। ২০২২ সালে ক্রিকেটের কাছে আরেকটা সুযোগ চেয়েছিলেন তিনি। যেটা পেলেন ২০২৫ সালে এসে। এর জন্য অবশ্য অসাধারণ কিছুই করে দেখাতে হয়েছে তাকে। ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার জানুয়ারিতে সমাপ্ত বিজয় হাজারে ট্রফিতে ব্যাটকে দিয়ে কথা বলিয়েছেন। ওয়ানডে ফরম্যাটের ওই প্রতিযোগিতায় ৮ ইনিংসে ৭৭৯ রান করে হন আসরের সর্বোচ্চ সংগ্রাহক। আশ্চর্যজনক বিষয় হলো, পাঁচ ইনিংসেই সেঞ্চুরির দেখা পেয়েছেন নায়ার, আউট হয়েছেন মাত্র দুবার। তাতে তার গড় দাঁড়ায় ৩৮৯.৫০! স্ট্রাইকরেটও অসাধারণ; ১২৪.০৪।

প্রথম শ্রেণির প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতেও নিজেকে প্রমাণ করেন নায়ার। মার্চে শেষ হওয়া আসরে তিনি চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক। ৯ ম্যাচে ৫৩.৯৩ গড়ে করেন ৮৬৩ রান। তাতে নায়ারকে দলে জায়গা না দিয়ে পারেনি ভারত ক্রিকেট বোর্ড। দলে ঢুকে কদিন আগে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে করেন ডাবল সেঞ্চুরি। এরপর সুযোগ মিলে লিডস টেস্টে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit