বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

চৌগাছায় সমাজসেবা অধিদপ্তরের অবহিতকরণ সেমিনার

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৬১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিভাগীয় সমাজসেবা কর্মকর্তা (রেজিষ্ট্রেশন) মাসুদুর রহমান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুসাব্বির হুসাইন, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা মাহমুদা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, সিংহঝুলী ইউপির প্রশাসক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ওবায়েদুল্লাহ, ফুলসারা ইউপির প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের সদস্যবৃন্দ, সুবিধাভোগী পেশাজীবী জনগোষ্ঠীর প্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কামার, কুমার, নাপিত, বাঁশ ও বেত পণ্য তৈরির কারিগর, কাসা পণ্য, লোকশিল্পী, লোকযন্ত্র তৈরির কারিগর, জুতা মেরামত ও প্রস্তুতকারী, নকশী কাঁথা তৈরিকারীরা এই পেশাজীবীর অন্তর্ভূক্ত বলেও জানানো হয়। উপজেলার ১১১৭ জন পেশাজীবীর মধ্য থেকে সুবিধাভোগী নির্বাচন করে তাদের ১০দিনের ট্রেনিং দেয়া হবে। এরপর ৬ মাসের প্রাকটিক্যাল প্রশিক্ষণ শেষে তাদের ব্যবসা পরিচালনা করার জন্য সর্বোচ্চ ১৮ হাজার টাকা পর্যন্ত অনুদান প্রদান করা হবে।

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit