মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ হচ্ছে যুদ্ধবিরতির সময়সীমা, ‘পরবর্তী পদক্ষেপ’ নিয়ে ভাবছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী আমার বিশ্ববিদ্যালয়ে বোমা ফেলুন, নেতানিয়াহু: রসিকতা করে গ্রেফতার মার্কিন শিক্ষার্থী ইসরায়েল আমাকে ইরান যুদ্ধে প্ররোচিত করেনি: ট্রাম্প কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি ‘বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর’—সংরক্ষিত আসন নিয়ে জয় সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ : আইজিপি ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬

প্রিন্স উপাধি হারালেন অ্যান্ড্রু, রাজপ্রাসাদ ছাড়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (৩১ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রয়াত কুখ্যাত নারী নিপীড়নকারী জেফরি এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও তার আচরণ নিয়ে তীব্র সমালোচনার মুখে অ্যান্ড্রুর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হলো।

চলতি মাসের মাঝামাঝিতে অ্যান্ড্রু তার রাজকীয় উপাধি ‘ডিউক অব ইয়র্ক’ এবং অন্যান্য সম্মানসূচক রাজকীয় খেতাব ত্যাগের ঘোষণা দেন। নারী পাচার ও শিশু যৌন নিপীড়নের অভিযোগে দণ্ডপ্রাপ্ত কুখ্যাত মার্কিন ধনকুবের প্রয়াত জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে।
  
কয়েক বছর আগে ভার্জিনিয়া জিউফ্রি নামের এক নারী যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ করেন, ২০০১ সালে প্রিন্স অ্যান্ড্রুর যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। সে সময় এই নারীর বয়স ছিল মাত্র ১৭। পরে জিউফ্রি মারা যান। তার পরিবার দাবি করেছিল, যৌন নিপীড়নের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন।
 
এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর থেকেই প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাকিংহাম প্যালেসের ওপর চাপ বাড়ছিল। বৃহস্পতিবার এক বিবৃতিতে বাকিংহাম প্রাসাদ জানিয়েছে, রাজা তৃতীয় চালর্স আজ প্রিন্স অ্যান্ড্রুর উপাধি, সম্মান ওমর্যাদা প্রত্যাহারের জন্য একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন।  একইসঙ্গে রয়্যাল লজ ছাড়তে তাকে আনুষ্ঠানিক নোটিশ দেয়া হয়েছে।
 
বিবৃতিতে আরও বলা হয়, অ্যান্ড্রকে স্যান্ড্রিংহাম এস্টেটের একটি ব্যক্তিগত আবাসনে চলে যেতে হবে। তবে সেই আবাসের  খরচ বহন করবেন রাজা চার্লস। বাকিংহাম প্রাসাদ বলছে, অ্যান্ড্রুর বিরুদ্ধে এই সিদ্ধান্তগুলো প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে। যদিও তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। রাজা ও রানি ভুক্তভোগীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৫,/সকাল ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit