মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব

‘তিক্ততা ভুলে’ আবারো কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইরান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও কাতারের সাম্প্রতিক ‘বেদনাদায়ক ঘটনাগুলো’ পেছনে ফেলে আবারও দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা স্বাভাবিকভাবে শুরু হতে পারে বলে  জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। 

ইরানের সংবাদমাধ্যম তাসনিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। পেজেশকিয়ান বলেন, ‘ইরানি জনগণের সব আইনগত অধিকারকে স্বীকৃতি দিতে হবে। ইসলামি প্রজাতন্ত্র ইরান তার আইনগত অধিকারের বাইরে কিছু চায় না এবং কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না।’তিনি বলেন, ‘ইরান ও কাতার এর আগে বেশ কিছু যৌথ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছিল।
কিন্তু যুদ্ধের কারণে এসব চুক্তি বাস্তবায়ন পিছিয়ে যায় এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নও বাধাগ্রস্ত হয়।’পেজেশকিয়ান আরও অভিযোগ করেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠুক—ইসরাইল তা চায় না। তিনি আশা প্রকাশ করেন, সাম্প্রতিক উত্তেজনা ও কঠিন পরিস্থিতি কাটিয়ে ইরান ও কাতার আবারও পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক জোরদারের পথে এগিয়ে যেতে পারবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৬,/দুপুর ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit