রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বড় রদবদল নেত্রকোণায় সংরক্ষিত নারী আসনে আলোচনায় অধ্যক্ষ রাবেয়া খাতুন নেত্রকোনায় জাতীয় অগ্রাধিকারের রুফটপ সোলারে আহ্বান জা‌নি‌য়ে মানববন্ধন ও স্মারকলিপি কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ নওগাঁয় এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার ‘ভারতের সাবেক ক্রিকেটারদের ভাষা খারাপ’

মাটিরাঙ্গায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৪৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা  উপজেলা সম্মেলন কক্ষে  ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা টাস্কফোর্স কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে  জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল,স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রণালয় এর সহযোগিতায় বিশ্ব তামাকমুক্ত  দিবস উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিন শেষে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে তামাক বিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। 

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.ফাহাদ বিন জামাল এর সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আরিফুল মোল্লা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো.সোহেল রানা,  মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো.আমান উল্ল্যাহ খান,মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা অফিসার রাশেদুল ইসলাম, মাটিরাঙ্গা আলিম  মাদ্রাসার অধ্যক্ষ কাজী সলিম উল্ল্যা, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হাবিবুর রহমান খান, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো.মিজানুর রহমান, যুব রেড ত্রুিসেন্টের প্রতিনিধি হাসিবুল ইসলাম হাসিব বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন,প্রতি বছর বিশ্বজুড়ে তামাক সেবনে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয় । তামাক ব্যবহার সমাজে ব্যক্তি ও পরিবারের আর্থিক ও সামাজিক ক্ষতিসাধিত হয়।বিশ্ব তামাকমুক্ত দিবস তামাক সেবনের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এবং কার্যকর নীতি ও আইন প্রচার করে যা বিশ্বব্যাপী তামাক ব্যবহার কমাতে সাহায্য করতে পারে । তাই প্রতি বছর ৩১ মে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক তামাক ও এর পণ্য ব্যবহারের ঝুঁকি এবং পরিবার, সমাজ এবং পরিবেশের উপর এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্ব তামাকমুক্ত দিবসের আয়োজন করা হয় ।

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit