শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারেরও বেশি বাণিজ্যিক এলপিজির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

বগুড়ায় নিজের বাড়িতে নারীকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : বগুড়ার নন্দীগ্রামে নিজের বাড়িতে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রওশন আরা বেগম (৫৫)। তিনি নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামের প্রবাসী আলেফ মিয়ার স্ত্রী। শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম বলেন, রওশন আরা বেগমের স্বামী মালয়েশিয়া থাকেন। তার এক ছেলে চাকরির সুবাদে ঢাকায় বসবাস করেন। মেয়ের বিয়ে হওয়ায় শ্বশুরবাড়িতে বসবাস করেন। একারণে রওশন আরা বেগম একাই নিজ বাড়িতে বসবাস করতেন। শনিবার (৪ জানুয়ারি) সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে দেখতে পান রওশন আরার মরদেহ বারান্দায় পড়ে আছে। তার মুখ মন্ডল এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ঘরের মালামাল এলোমেলো ছড়িয়ে পড়ে আছে। খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে এবং আলামত সংগ্রহ করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘরের মালামাল তছনছ করা হলেও চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি। বাসার মালামাল, মোবাইল ফোন সোনার গহনা কোনো কিছুই খোয়া যায়নি। এছাড়াও ঘরের মধ্যে রক্ত পড়ে থাকার কোনো আলামত পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে ওই নারীকে বারান্দাতেই কুপিয়ে হত্যা করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit