শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

দুর্গাপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তরুণের মৃত্যু

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝানজাইল এলাকার একটি নির্মাণাধীন ভবনের তিন তলার উপর থেকে পড়ে জহিরুল ইসলাম (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সে ওই ভবনে সাপ্লাই শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন তার সহকর্মী। শুক্রবার (০৩ জানুয়ারি) ভোরের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ওই তরুণকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সহকর্মীরা এরপর প্রায় ১৫দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়। নিহত জহিরুল ইসলামের বাড়ি দুর্গাপুর উপজেলার চ-িগড় ইউনিয়নের ফুলপুর গ্রামে। ওই গ্রামের নুরুল ইসলামের ছোট ছেলে জহিরুল।

জহিরুলের সহকর্মী রুয়েল মিয়া জানান, নির্মাণাধীন ভবনের তিন তলায় সাপ্লাই এর কাজ করার সময় নিচে পড়ে যান জহিরুল। এতে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহের হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তিতে ময়মনসিংহ আনা হলে আজ ভোরের দিকে মারা যায় জহিরুল।প্রতিবেশী মাসুদুর রহমান জানান, তিন ভাইয়ের মাঝে জহিরুল ইসলাম সবার ছোট। তার দূর্ঘটনার ১৫ দিন আগে তার বিয়ে করা বৌ বাড়িতে এনেছিল। কিন্তু দূর্ঘটনার পর আজ ভোরে সে মারা গেছে। জহিরুলের মৃত্যুর খবরের পর থেকেই তার বাবা-মা ভাইয়েরা বার বার অজ্ঞান হয়ে যাচ্ছে। বাদ আসর নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন হবে।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, দূর্ঘটনার বিষয়টি আমার জানা নেই। তবে এলাকায় লোক পাঠিয়েছি এ বিষয়ে খোঁজ নেয়ার জন্য।

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit