রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

জয়পুরহাটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত মৃত্যু

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৪০ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াতে ইসলামীর নেতা দেলোয়ার হোসেন (৩৫) এর মৃত্যু হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দেলোয়ার হোসেন সদর উপজেলার চৌমুহুনী দ-পানি গ্রামের মাফেজ উদ্দিনের ছেলে। তিনি জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দেলোয়ার বাড়ি থেকে জয়পুরহাট শহরে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে গুয়াবাড়ি ঘাট এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।জামায়াত নেতার মৃত্যুতে তাৎক্ষণিক ভাবে শোক জানিয়েছেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ ও সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit