মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

টেকনাফে অপহৃত বনের ১৮ শ্রমিককে উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রিক সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা থেকে অপহৃত বনের কাজে নিয়োজিত ১৮ জন শ্রমিককে উদ্ধার করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিমের গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।

অভিযানে স্থানীয় জনতার সহায়তায় বনরক্ষী, পুলিশ, র‌্যাব, এপিবিএন সদস্যরা অংশ নেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা গত সোমবার সকালে পাহাড়ে গাছের চারা রোপণ করতে গিয়ে অপহরণের শিকার হন। অপরদিকে মঙ্গলবার ভোরে অপহৃত অপর ৯ জনের সন্ধানে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে।

বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানান, মঙ্গলবার বিকালে তাদের উদ্ধার করা হয়েছে। রাতে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা ভুক্তভোগী পরিবারগুলোকে ফোন দেন বলে তিনি জেনেছেন।

অপহরণের পর থেকে মুক্তিপণ হিসেবে ভুক্তভোগী পরিবারের কাছে ফোন করে জনপ্রতি এক লাখ টাকা করে মোট ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ অপহরণের ঘটনায় টেকনাফ উপজেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই মঙ্গলবার সকালে টেকনাফের হোয়াইক্ষ্যং-শামলাপুর সড়কে সড়ক অবরোধ করে আরও ৮ কৃষকে অস্ত্রের মুখে অপহরণের খবর পাওয়া গেছে।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারি ২০২৫,/সকাল ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit