রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
৩ দিনে ৬ ইসরাইলি সেনা নিহত, আহত ২০ অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো ‎খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু আমার জনপ্রিয়তা আপনার চিন্তার বিষয় নয়, নিজের দিকে তাকান: ট্রাম্পকে মেলোনি কাতার থেকে অবরুদ্ধ ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী স্পেন কি সৌদি আরবের চমক ঠেকাতে পারবে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্রশিবির: সারজিস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ :বৈষম্যবিরো ধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, চব্বিশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিল ইসলামি ছাত্রশিবির। প্রত্যক্ষ-পরোক্ষভাবে শিবির আন্দোলনের সঙ্গে ছিল। শিবিরের ভূমিকা ছিল সবচেয়ে কার্যকর। বুদ্ধি পরামর্শ ও এক টেবিলে আমরা কাজ করেছি।

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শুভেচ্ছা বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, স্বৈরাচার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। শিবিরকে ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গেছে। একটি কথা স্পষ্টভাবে বলতে চাই। কেউ কোনোদিন কোনো সত্যকে চাপা দিয়ে রাখতে পারে না। সত্য প্রকাশ শুধু সময়ের ব্যাপার।

শিবিরের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, শিবিরকে সব মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। ফ্যাসিবাদ দেশ ও জনগণের দুশমন। এই ফ্যাসিবাদ যাতে আর কোনোদিন না ফিরে আসতে পারে সে চেষ্টা করতে হবে। এর আগে সকাল ৮টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় শিবিরের সম্মেলন। দীর্ঘ ১৩ বছর পর প্রকাশ্যে এমন সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সম্মেলনে সারা দেশের ছাত্রশিবিরের সদস্যরা অংশগ্রহণ করেছেন।  আজ তারা সবচেয়ে সুশৃঙ্খল ছাত্র সংগঠন হিসেবে পরিচিত ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা নির্বাচন করবেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit