বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ভারতের নারীদের কাছেই বিশ্বের ১১ শতাংশ স্বর্ণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের কোথায় কত স্বর্ণ রয়েছে, তা পরিমাপ করার কাজে একাধিক সংস্থা নিযুক্ত থাকলেও এ ক্ষেত্রে সবচেয়ে বিশ্বস্ত ‘ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল’। তাদেরই পরিসংখ্যান বলছে, বিশ্বে যত সোনা রয়েছে, তার ১১ শতাংশই ভারতীয় মহিলাদের কুক্ষিগত।

পরিসংখ্যানে এও বলা হয়েছে যে, ভারতীয় নারীদের কাছে যত স্বর্ণ রয়েছে, তা মেলালে মোট পরিমাণ হয় ২৪ হাজার টন। স্বর্ণ সঞ্চয়ের নিরিখে বিশ্বের প্রথম পাঁচ দেশকে মেলালেও এই পরিমাণ স্বর্ণ হবে না। যুক্তরাষ্ট্রের সঞ্চয়ে ৮০০০ টন স্বর্ণ মজুত রেখেছে। জার্মানি মজুত রেখেছে ৩৩০০ টন স্বর্ণ। ইতালির হাতে রয়েছে ২৪৫০ টন স্বর্ণ, ফ্রান্সের হাতে ২৪০০ টন এবং রাশিয়ার হাতে ১৯০০ টন।

পরিসংখ্যান অনুসারে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের নারীদের কাছে বেশি স্বর্ণ রয়েছে। দেশের নারীদের কাছে যত স্বর্ণ রয়েছে, তার ৪০ শতাংশ রয়েছে দক্ষিণ ভারতে। ২৮ শতাংশ রয়েছে কেবল তামিলনাড়ুতেই। ২০২০-২১ অর্থবর্ষের তুলনায় পরবর্তী দুই অর্থবর্ষে দেশের মহিলাদের হাতে থাকা সোনার পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান। এই বিপুল পরিমাণ সোনা ভারতের অর্থনীতির পক্ষেও সহায়ক বলে দাবি করেছেন অর্থনীতিবিদদের একাংশ।

প্রসঙ্গত, ভারতীয় সমাজ এবং সংস্কৃতিতে স্বর্ণের গুরুত্ব অপরিসীম। বিয়ে এবং অন্য সামাজিক অনুষ্ঠানে উপহার হিসাবে স্বর্ণর অলঙ্কার দেওয়ার চল রয়েছে এই দেশে। তা ছাড়া ভবিষ্যতের সঞ্চয় হিসাবেও অনেকে স্বর্ণ কিনে রাখেন। ভারতের আয়কর আইন অনুযায়ী, এক জন বিবাহিত নারী নিজের কাছে সর্বাধিক ৫০০ গ্রাম এবং অবিবাহিত নারী সর্বাধিক ২৫০ গ্রাম স্বর্ণ রাখতে পারেন। এর বেশি পরিমাণ স্বর্ণ রাখলে আয়কর দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। পুরুষদের জন্য এই পরিমাণ মাত্র ১০০ গ্রাম।

কিউএনবি/অনিমা/৩১ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit