শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান হানিয়াকে নিয়ে মিথ্যাচার, ফেঁসে গেলেন আদনান ফয়সাল আবারও টমি শেলবি হয়ে পর্দায় কিলিয়ান মারফি

মাঝ আকাশে ‌‘ইঞ্জিনে বিস্ফোরণ’, দক্ষিণ কোরিয়ার উড়োজাহাজ দুর্ঘটনায় বাড়ছে রহস্য

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার জিওলা প্রদেশের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ১৮১ জন আরোহীর মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় দমকল বাহিনীর ধারণা, উড়োজাহাজটিতে এ দুজন ছাড়া ১৭৯ জনের কেউ-ই আর বেঁচে নেই। তবে এখনো উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।

মুয়ান ফায়ার সার্ভিসের প্রধান লি জিয়ং-হিউন টেলিভিশনে সম্প্রচারিত এক ব্রিফিংয়ে বলেন, দমকল বাহিনীর ধারণা পাখির ধাক্কা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। তবে এ দুর্ঘটনার আগে একটি ভিডিওকে কেন্দ্র করে রহস্য বাড়ছে।

মাঝ আকাশের সেই ভিডিওতে দেখা গেছে, বিমানটি অবতরণের ঠিক আগেই ডান দিকের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। আর তা থেকেই সন্দেহ বাড়ছে কোনও পাখির ধাক্কা লেগেছিল ইঞ্জিনে। আর তার জেরেই ল্যান্ডিং গিয়ারে সমস্যা তৈরি হয়েছে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে।

যদিও সরকারি ভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে পাখির ধাক্কার তত্ত্বই জোরালো হচ্ছে এই দুর্ঘটনার ক্ষেত্রে। সে রকমই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসায় সন্দেহ আরও দৃঢ় হচ্ছে। যদিও তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কোনও মন্তব্যই করতে চায়নি দক্ষিণ কোরিয়া প্রশাসন।

উড়োজাহাজটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ছয় জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার আর দুই জন থাই নাগরিক ছিলেন। সংশ্লিষ্টদের আশঙ্কা, উড়োজাহাজের বেশিরভাগ আরোহী নিহত হয়েছেন। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, এখন পর্যন্ত মাত্র দুই যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

সূত্র : ডেইলি মেইল ও আনন্দবাজার পত্রিকা।

কিউএনবি/অনিমা/২৯ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit