শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

উড়োজাহাজ বিধ্বস্তের আগে আল্লাহকে স্মরণ করা যাত্রী জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কাজাখস্তানে গত বুধবার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৮ জন নিহত হন। নিহতদের মধ্যে আছেন দুই বৈমানিকও। তবে অলৌকিকভাবে উড়োজাহাজটির ২৯ আরোহী বেঁচে যান। ভয়াবহ এ দুর্ঘটনার আগমুহূর্তে উড়োজাহাজের ভেতরের ভিডিও করেন এক যাত্রী। খবর সিএনএনের

ওই ভিডিও-তে দেখা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি যখন নিচে নেমে আসছিল তখন সবাই ভয়ে চিৎকার করছিলেন। তবে যিনি ভিডিওটি ধারণ করেছেন, তিনি শান্ত থাকার চেষ্টা করার পাশাপাশি সঙ্গে আল্লাহর নাম স্মরণ করছিলেন। এছাড়া বিভিন্ন দোয়া পড়ছিলেন। তার মধ্যেও আতঙ্কের স্পষ্ট ছাপ ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটির ওই ব্যক্তিও ভাগ্যক্রমে বেঁচে গেছেন। শুভোনকুল রাখিমোভ নামের এ যাত্রী দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা ও আল্লাহর নাম স্মরণ করার কারণ জানিয়েছে বলেছেন, ‘উড়োজাহাজটি ভেঙে পড়তে যাচ্ছিল। কিন্তু কয়েক সেকেন্ড পার হওয়ার পরও এটি ভেঙে পড়েনি। আরও কয়েক মিনিট পার হওয়ার পরও উড়োজাহাজটি নিচে পড়ে যায়নি। তখন আমার মনে হলো, এ মুহূর্তে আমার দোয়া পড়া উচিত। আমি আল্লাহকে স্মরণ  করা শুরু করি। আমি ভেবেছিলাম এগুলো আমার শেষ কথা হবে, আমাকে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। যেহেতু আমার মৃত্যু হয়নি। আমি মনে করি আমাকে এখন আল্লাহর আরও সন্তুষ্টি অর্জন করতে হবে।’

আজারবাইজানের উড়োজাহাজটি ৬৭ আরোহী নিয়ে বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাচ্ছিল। পথে বিমানটিতে সমস্যা দেখা দিলে জরুরি অবতরণের প্রয়োজন হয়। নিরাপদে অবতরণে কাজাখস্তানের আকতাউয়ে যান বৈমানিকরা। তারা শেষ পর্যন্ত চেষ্টা চালান। কিন্তু রানওয়ে থেকে মাত্র তিন কিলোমিটার দূরে একটি মাঠে বিমানটির অবতরণের চেষ্টা করা হয়। কিন্তু এটি সেখানেই বিধ্বস্ত ও দ্বিখণ্ডিত হয়ে যায়। 

আজারবাইজান এয়ারলাইন্স বৈমানিকদের হিরো আখ্যা দিয়ে বলেছে, তারা শেষ পর্যন্ত যাত্রীদের সেবা ও জীবনকে প্রাধান্য দিয়েছেন। ইতিহাসে তারা অমর হয়ে থাকবেন। অভিযোগ আছে, বিমানটি যখন গ্রোজনির আকাশে ছিল, তখন এটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে রুশ বাহিনী। রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।

কিউএনবি/অনিমা/২৯ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit