মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা পেলেন না আওয়ামী লীগ নেত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম নগরীর দেবপাহাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক আওয়ামী লীগ নেত্রীকে। এসময় পুলিশের হাত থেকে বাঁচতে ভবনের ছাদে উঠে পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন। পুলিশ পানির ট্যাংকের ভিতর থেকে তাকে বের করে আনে।

গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেত্রীর নাম নাজনীন সরওয়ার কাবেরী। তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে চকবাজার থানা পুলিশ গ্রেফতার করে। কাবেরী কক্সবাজার-৩ আসনের সাবেক এমপি হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন।

সিএমপির উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা বলেন, কক্সবাজার পুলিশের সঙ্গে কথা বলে কাবেরীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা কক্সবাজারে থাকবে। রাতেই তাঁকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা বিষয়ে ভিডিও আপলোড করতেন তিনি। আলোচিত-সমালোচিত এই নেত্রী ফেসবুকে ভাইরাল ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজারের একাধিক আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছিলেন।

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit