শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটির কাউখালীতে পুলিশী অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামী আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : নিয়মিত মামলায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মো: সরু মিয়া। সে মগাছড়ি এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি চট্টগ্রাম সড়কের কাউখালী সড়কমুখ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ। তিনি জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার রাঙামাটির আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে মামলার বাদী ইউছুপ জানিয়েছেন, দীর্ঘ ১০ বছর ধরে বিবাদী সরু মিয়ার সাথে গাড়ির ব্যবসা করে আসছেন। এই ব্যবসায় আমি সরুর কাছে ৪ লাখ ২৫ হাজার টাকা পাওনা হলে সে বৈঠকের মাধ্যমে আমাকে একটি চেক প্রদান করে। পরবর্তীতে আমি চেকটি ব্যাংকে নিয়ে গেলে সেখানে কোনো অর্থ নেই মর্মে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে জানায়।

একাধিকবার চেষ্ঠা করেও ব্যর্থ হয়ে আমি চেক প্রতারনার মামলা দায়ের করলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে সে আত্মগোপনে চলে যায়। অবশেষে বৃহস্পতিবার বিকেলে তার অবস্থান নিশ্চিত হয়ে কাউখালী থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। এদিকে, সরুমিয়া বাদীকে প্রাণনাশের হুমকি দিয়েছে জানিয়ে রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit