রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

মনিরামপুরে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : বৈষম্য নিরসনের দাবীতে যশোরের মনিরামপুরে মানববন্ধন করেছে ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বৃহস্পতিবার মানববন্ধনের আয়োজন করা হয়। মনিরামপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন শাহনাজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহারিয়া হোসেন, আবাসিক মেডিকেল কর্মকর্তা হুমায়ূন রশীদ, ডা. খালেদুজ্জামান মুজাহিদ, ডা. নাহিদ হাসান,ডা.ফরিদুল ইসলাম, ডা. রঘুরাম চন্দ্র, ডা.তাহমিনা ইসলাম, ডা. বিউটি রানী বিশ্বাস প্রমূখ।

সভায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনসমূহের মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সরকারের সকল নীতি-নির্ধারণ এবং বাস্তবায়নে নেতৃত্ব প্রদান করে সিভিল প্রশাসনে বর্তমানে ২৬টি ক্যাডার নিয়ে গঠিত। যেখানে কার্য্যকর রাষ্ট্রব্যবস্থা গড়তে বাংলাদেশ সিভিল সার্ভিসের আমূল পরিবর্তন দরকার। জনপ্রশাসন সংস্কার কমিশন বৈষম্যমূলকভাবে উপসিচব পুলে একটি ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা সুপারিশের সিদ্ধান্ত গ্রহণ করায় সিভিল সার্ভিসের অন্য ২৫টি ক্যাডারের সকল সদস্যের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা,উপসচিব পদে সকল কোটার অবসান করে জনবান্ধব সিভিল সার্ভিসের দাবি করেন মানব বন্ধনের বক্তারা।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit