শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে ডাকাতি মামলার আরো তিনজনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাতে ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, বাজিতপুর উপজেলার মৃত বাছেত খানের ছেলে মোঃ ঈশা খান (৩৩) ও হবিগঞ্জ জেলার আগনা বাড়ি থানার দেওয়ান হিরন মিয়ার ছেলে মোঃ হাফিজুর রহমান (৩০) ওরফে হৃদয়।

পুলিশ জানায়, আব্দুল ওয়াদুদ মিয়ার আপন ভাতিজা সায়েদুর রহমান রামিম এর সহায়তায় ডিবি পরিচয়ে কাকৈরগড়া ইউনিয়নের ওয়াদুদ মিয়ার বাড়িতে সাত জনের একটি দল ডাকাতির প্রস্ততি নেয় তারা। রাত প্রায় ২টার দিকে ডিবি পরিচয় দিয়ে ওই বাড়িতে প্রবেশ করে। পরবর্তিতে বাড়ির সকল সদস্যের হাত-পা ও মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, কাপড়-চোপড়, মুঠোফোন ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরবর্তিতে স্থানীয়রা দুর্গাপুর থানায় খবরদিলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহিনুর ইসলাম তালুকদারসহ পুলিশের চৌকসদল অভিযান শুরু করেন।

পরবর্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায়, তাৎক্ষনিক বিভিন্ন এলাকায় অভিযান চালানো শেষে ঠিক চার ঘন্টার মধ্যেই কলমাকান্দা উপজেলার সিদলী এলাকার তালতলা থেকে তিনজনকে আটক করা হয় এবং আব্দুল ওয়াদুদ মিয়ার ভাতিজা সায়েদুর রহমান রামিমসহ অন্যান্য আসামীরা কৌশলে পালিয়ে যায়। পরবর্তিতে ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো দুইজনকে আটক করা হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ডিবি পরিচয়ে ওই বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতি করেন। পরবর্তিতে ঘটনাস্থল পরিদর্শন শেষে চৌকস পুলিশ অফিসার, স্থানীয় যুবক এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র চার ঘণ্টার মধ্যেই ডাকাত দলের তিনজন কে আটক করতে সক্ষম হয়েছি। গতকাল শুক্রবার রাতে ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো দুইজনকে আটক করেছি। এ ব্যাপারে আইনী কার্যক্রম চলমান রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit