বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬৪ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম সুজা দূরাগ্যেব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়ষ হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম রফিকুল ইসলাম সুজা যশোর সরকারী এম এম বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর সফিকুল ইসলামের ছোট ভাই ও নিজামপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সহসভাপতি ছিলেন।

মরহুম রফিকুল ইসলাম সুজার ছেলে সুমন হোসেন বলেন তার পিতা দীর্ঘদিন ধরে দূরাগ্যেব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শুক্রুবার সন্ধার সময় তিনি কন্দর্পপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তিকাল করেন। শনিবার সকাল সাড়ে ১০ টায় কন্দর্পপুর মাদ্রাসা মাঠে মরহুম রফিকুল ইসলাম সুজার নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

মরহুম রফিকুল ইসলাম সুজার মৃত্যুর খবর শুনে তার বাড়িতে যান ও নামাজে জানাজায় অংশনেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপি’র প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপি’র সাবেক সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম তরফদার, শার্শা উপজেলা বিএনপি’র সহ সভাপতি আমিনুর রহমান নেদা, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, নিজামপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক নূরুল আলম আতা, বিএনপি নেতা শহীদুর রশিদ, রফিউদ্দিন মাষ্টার, সুলতান আহম্মেদ মাষ্টার, আনছার আলী, নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল, সাবেক চেয়ারম্যান আলিম রেজা বাপ্পি, মুক্তিযোদ্ধা আনসার আলী, মিজানুর রহমান, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, আব্দুর রশিদসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মিবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit