মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ট্রাক-শ্রমিক ইউনিয়নের বাইপাইল শাখা অফিস উদ্বোধন মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

পার্বতীপুরে প্রতারণার শিকার অতিরিক্ত পুলিশ সুপারের বোন

মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫২ Time View
মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা,যিনি একজন অতিরিক্ত পুলিশ সুপারের বোন।তাঁর মৃত স্বামীর স্বাক্ষর জাল করে বন্ধকি দলিল তৈরি করে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নাজনীন নাহার মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন,তার স্বামী তাজুল ইসলাম প্রায় চার মাস পূর্বে মৃত্যুবরণ করেন।স্বামীর মৃত্যুর পর তিনি জানতে পারেন, দীর্ঘদিন ধরে তাদের জমিতে বর্গাচাষ করা এক ব্যক্তি ১লাখ ৫০ হাজার টাকার একটি কথিত বন্ধকি দলিল সৃষ্টি করে জমির দাবি করছেন।পরে দলিলে থাকা স্বাক্ষর যাচাই করে সেটি তার স্বামীর নয় বলে সন্দেহ হয় এবং স্বাক্ষরটি জাল বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়,জমি ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি রাশেদ তাকে গালিগালাজ করেন এবং টাকা পরিশোধ না করলে জমিতে যেতে বাধা দেওয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন। এ বিষয়ে মধ্যপাড়ার(ভাটার ডাঙার)আ:মোতালেব এর পুত্র অভিযুক্ত রাশেদুল ইসলাম বলেন, “আমার পাওনা টাকা আদায়ের জন্য একটি চক্রের মাধ্যমে পড়ে ওই জাল স্বাক্ষরের নাটক তৈরি করেছি।  কাজটি আমি ভুল করেছি।” চক্রের নাম জানতে চাইলে তিনি বলেন,কাঠ ব্যাবসায়ী লাবলুর পাল্লায় পড়ে তিনি এই অনিয়মটি করেছেন।  এসময় তিনি ফাঁড়িতে করা অভিযোগ থেকে বাঁচতে সংবাদকর্মীর সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তার দেড় লক্ষ টাকার দাবীও তিনি ছেড়ে দেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ,কথিত জাল দলিল তৈরির পেছনে মধ্যপাড়া(মুন্সিপাড়ার)মৃত-অহিদুল ইসলামের পুত্র স্থানীয় কাঠ ব্যবসায়ী লাবলু মিয়ার পরামর্শ ও ভূমিকা রয়েছে।দীর্ঘদিন ধরে লাবলু বন বিভাগের চোরাই গাছের অবৈধ কেনাবেচার সঙ্গে জড়িত।স্থানীয় কয়েকজন বাসিন্দাও নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন,বন বিভাগের জমি বিভিন্ন ব্যক্তির নামে লিখিয়ে পরে তা দখলে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।তবে এসব অভিযোগের বিষয়ে লাবলু মিয়ার বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তবে তদন্ত কর্মকর্তা মহসিন আলী জানান,অভিযোগের প্রেক্ষিতে উভয়পক্ষকে ফাঁড়িতে আসতে বলা হলেও বিবাদী রাশেদুল ইসলামকে কোন ভাবেই উপস্থিত করা সম্ভব হয়নি। মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা গেছে,লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে।বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য,প্রতিবেদনে উল্লিখিত সব বিষয়ই অভিযোগকারীর বক্তব্য ও স্থানীয় কয়েকজনের দাবির ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে তদন্তাধীন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে প্রকৃত বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৬,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit