শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

১৫ জনের হারানো মোবাইলফোন উদ্ধার করল পুলিশ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সারাদেশেই হারানো মোবাইল সেট উদ্ধারে তৎপরতা বাড়ানোর জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এরই প্রেক্ষিতে নেত্রকোনার দুর্গাপুর থেকে চুরি ও হারিয়ে যাওয়া বিভিন্ন ব্রান্ডের ১৫টি মোবাইলফোন উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ মোবাইল ফোন গুলো উদ্ধার করা হয়। শনিবার (২৫ জুলাই) সকালে এতথ্য নিশ্চিত করেন ওসি খন্দকার শাকের আহমেদ।

মামলা সুত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোবাইলফোন গুলো চুরি করে তারা মোবাইল গুলি বন্ধ রেখে বিভিন্ন এলাকায় চলে যায়। আবার কেউবা থার্ড পার্টি বা ফোর্থ পার্টির কাছে বিক্রি করে দেয়। পরবর্তিতে সেখান থেকে দুর্গাপুর থানার অফিসার সঠিক লোকেশন বের করে যিনি মোবাইলফোন চালাচ্ছেন তার সাথে কথা বলে মোবাইলটি চুরি যাওয়া এবং মামলার বিষয়টি অবহিত করেন। সেইসাথে চুরি যাওয়া মোবাইলটি যেখান থেকে আপনি তার নাম ঠিকানা জানলে পুলিশকে জানাতে অনুরোধ জানান। পরবর্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নগুয়া গ্রামের মাসুদা আক্তার বলেন, গত দুইমাস আগে আমার মোবাইলটা আমার ঘর থেকে চুড়ি হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরে ফোন না পেয়ে দুর্গাপুর থানায় জিডি করছি। পরবর্তিতে দুর্গাপুর থানা পুলিশ ফোন উদ্ধার করেন এবং থানায় এসে নিয়ে যেতে বলেন। আমি ধন্যবাদ দেই দুর্গাপুর থানা পুলিশকে। বরবাট্টা এলাকার তাইমুদ্দিন বলেন, গত ৪০ দিন আগে আমার ঘর থেকে ফোনটি হারানো যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে ফোনটি না পেয়ে দুর্গাপুর থানায় জিডি করি। পরবর্তিতে দুর্গাপুর থানার ওসি সাহেবের মাধ্যমে জানতে পারি আমার মোবাইলটা উদ্ধার হয়েছে, আজ মোবাইলটা হাতে পেয়েছি, ধন্যবাদ পুলিশকে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দাকার শাকের আহমেদ জানান, মোবাইল উদ্ধারে দুর্গাপুর থানায় বিশেষ একটি টিম গঠন করা হয়। সেই টিমই দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল উদ্ধার করে। এসব মোবাইল হারানো এবং চুরি হওয়া। বিভিন্ন সময় এসব মোবাইল উদ্ধারে দুর্গাপুর থানায় জিডি করা হয়েছে। সেই জিডি ও মামলার সূত্রে এসব মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলের মধ্যে ১৫ জন মালিকের কাছে ক্রমান্বয়ে হস্তান্তর করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৬,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit