বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের রাশিয়া-নিয়ন্ত্রিত এলাকায় একটি হলিডে ক্যাম্পে রাতের হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়ার কর্তৃপক্ষ। শনিবার মস্কো অভিযোগ করেছে, বেসামরিকদের লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে এ হামলা চালিয়েছে কিইভ। তবে এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের মধ্যে রাশিয়া ও ইউক্রেন, উভয়েই বেসামরিকদের লক্ষ্যস্থল করার কথা অস্বীকার করে আসছে।জাপোরিজিয়া অঞ্চলের রাশিয়ার বসানো গভর্নর ইয়েভগেনি বালিতস্কি টেলিগ্রাম অ্যাপে জানিয়েছেন, আজভ সাগরের উপকূলীয় পর্যটন শহর কিরিলিওকায় এ হামলায় আরও ১৬ জন আহত হয়েছে।

তিনি বলেছেন, “শত্রু দেখেছে আর বুঝেছে কাকে তারা লক্ষ্যস্থল করছে।”

ইউক্রেন শনিবার বলছে, তাদের ড্রোনগুলো রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি তেল শোধনাগার ও ক্যাস্পিয়ান সাগরে একটি তেল প্লাটফর্মে আঘাত হেনেছে। আর উভয় দেশই দাবি করেছে তারা একে অপরের জাহাজে আঘাত হেনেছে যেগুলো সামরিক রসদ বহন করছিল।

রাশিয়ার যে দুই লক্ষ্যস্থলে ইউক্রেইন আঘাত হানার দাবি করেছে তা তাদের সীমান্ত থেকে যথাক্রমে ২০০০ কিলোমিটার ও ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত। এতে ইউক্রেনের ড্রোনের পাল্লা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির বিষয়টি উঠে আসছে। এ ধরনের দীর্ঘ পাল্লার হামলাগুলো রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে ম্লান করবে ও ক্রেমলিনের ওপর শান্তি প্রতিষ্ঠার চাপ তৈরি করবে।

ইউক্রেনের এসবিইউ নিরাপত্তা পরিষেবা জানিয়েছে, তারা রাশিয়ার লুকোয়েল কোম্পানির ফিলানভস্কি তেল প্লাটফর্মে আঘাত হেনেছে। এই প্লাটফর্মটি কাস্পিয়ান সাগরে রাশিয়ার বৃহত্তম তেল খনির একটি অংশ।

কথিত এ হামলার বিষয়ে রয়টার্সের করা মন্তব্যের অনুরোধে লুকোয়েল তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

সাইবেরিয়ার তুমেয়েন অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করে জানিয়েছে যে একটি ড্রোন তাদের অঞ্চলের তেল শোধনাগারটিতে আঘাত হেনেছে আর তাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে শোধনাগারের কার্যক্রম বিঘ্নিত হয়েছে কি না, তা পরিষ্কার হয়নি।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৬,/সকাল ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit